গান্ধী আশ্রম নোয়াখালী জেলায় অবস্থিত একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। ১৯৪৭ সালের ২৯ জানুয়ারী হাত্মা গান্ধী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে পরিদর্শনের জন্য যায়।

তৎকালীন জমিদার ব্যরিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সম্পত্তি গান্ধীজির প্রচারে দান করেন এবং গান্ধীজির নামে একটি আশ্রম এই স্থানে প্রতিষ্ঠা করেন।



গান্ধি আশ্রমে গান্ধিজির নামে একটি জাদুঘর আছে। যাতে গান্ধিজির তখনকার নোয়াখালী সফরের শতাধিক ছবি ও ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে।
No Comment! Be the first one.