
আদিনাথ মন্দিরে উঠার সিঁড়ি

আদিনাথ মন্দিরে রাধা-মাধব বিগ্রহ

স্বর্গের ফুল পারিজাতের কলি
আদিনাথ মন্দিরের মূল শিব লিঙ্গ । এটি মাটি থেকে উঠে এসেছে।
ত্রেতাযুগে রাম-রাবণের যুদ্ধে রাবণ রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেন। মহাদেব এসময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনে বর দান করেন এবং শর্ত দেন শিবরূপী উর্ধমুখী শিবলিঙ্গ কে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভীষ্ট সাধন হবেনা। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্গার উদ্দেশ্যে গমন করেন তবে পথিমধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালীর মৈনাক পর্বতে থামতে বাধ্য হন। পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন।
কক্সবাজারের মহেশখালীতে এই আদিনাথ মন্দির। এই মন্দির মৈনাক পাহাড় চূড়ায় অবস্থিত। আদিনাথে অষ্টভূজা, ভৈরব, শনিদেব ও রাধা গোবিন্দ এর মন্দির আছে। এখানে প্রতিবছর ফাল্গুনের শিব চতুর্দ্দশী তিথিতে ১৫দিন ব্যাপী মেলা হয়।
যাতায়াতঃ কক্সবাজার জেলার কস্তুরী ঘাট বা ৬নং ঘাট থেকে ট্রলার বা স্পীড বোর্ট করে মহেশখালী যাওয়া যায়।
No Comment! Be the first one.