মাথায় কম্পন- রাজদ্বারে সম্মান। ললাটে- ঐশ্বর্যলাভ। দক্ষিণ চক্ষুতে- বন্ধু দর্শন। দক্ষিণ চক্ষুর নিম্নদেশে- পীড়া। বাম চক্ষুতে- অর্থহানী, রাজভয় অথবা কলহ। বাম চক্ষুর উর্দ্ধদেশ স্পন্দনে- অর্থলাভ। উভয় চক্ষু কম্পনে- পীড়া। নাসিকায়- পীড়া বা মৃত্যু। দক্ষিণ নাসিকায়- গাত্রপীড়া। বাম নাসায়- মৃত্যু সংবাদ। ওষ্টে- বেদনা। জিহ্বায় ও তালুতে- লাভ। দক্ষিণ কর্ণে- কুটুম্ব, বিদ্যা অথবা স্ত্রীলাভ। বাম কর্ণে- শিরোদশ্ছেদনের আশঙ্কা। উভয় কর্ণ স্পন্দনে- অর্থলাভ। দক্ষিণ স্কন্ধে- স্বর্ণলাভ। বামস্কন্ধে- অর্থাগম। উভয় স্কন্ধের কম্পনে- শিরোচ্ছেদ হইয়া থাকে। দক্ষিণ হস্তে- বলবৃদ্ধি। বাম হস্তে কম্পনে- কলহ। দক্ষিণ পদে- প্রবাসী। বামপদে- সুখ। উদরে- পুত্রলাভ।
– স্পন্দনে ব্যধি নির্ণয় –
কণ্ঠদেশ স্পন্দনে- জ্বরাতিসার হয়। বক্ষোদেশ স্পন্দনে- গাত্র বেদনা হয়। পৃষ্ঠদেশে- শূলরোগ। নিতম্বে- গাত্রবেদনা। কটিদেশ স্পন্দনে- আমাশয়। কেশ স্পন্দনে- কেশক্ষয় হয়। গুহ্যদেশ স্পন্দনে- শিরচ্ছেদ আশঙ্কা হয়।
No Comment! Be the first one.