ললাটের দক্ষিণপার্শ্বে নাসার উপরে তিল থাকলে দৈবধন ও যশলাভের সম্ভাবনা। নেত্রের নিম্নে অধ্যবসায়ীর চিহ্ন। গন্ডস্থলে থাকিলে কখনই ধনশালী হয় না। নিম্ন ও উপর ওষ্ঠের বিলাসিতা ও প্রেমিকতার চিহ্ন। কণ্ঠের বিবাহ দ্বারা ধনলাভ প্রকাশ করে। বক্ষস্থ সুস্থদেহ ও ভাগ্যের পরিচায়ক। দক্ষিণপঞ্জরস্থ হীনবুদ্ধির চিহ্ন। উদরের পেটুক, অর্থপর ও পরিচ্ছদ-প্রিয়তার চিহ্ন। হৃদয়ের বিপরীত দিকস্থ নৃশংসতার চিহ্ন। দক্ষিণবাহুস্থ তিল দৃঢ়দেহ ও ধৈর্য্যশীলতার চিহ্ন। কণ্ঠস্থ ধৈর্য্যশীলতা, বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন। ভ্রু-নিম্নস্থ জীবনব্যাপী দুঃখ দারিদ্র্যের পরিচায়ক। ললাটের বামপার্শ্বে (কেশের নিকট) দুঃখ ও অসচ্চরিত্রতার চিহ্ন। ললাটের মামপার্শ্বস্থ তিল অপব্যয়, নিন্দা ও অখ্যাতি ঘোষণা করে। নাসিকার দক্ষিণ পার্শ্বের (চক্ষুর দিকের) দীর্ঘজীবী, ধনবান ও অধ্যবসায়ীর চিহ্ন। নাসিকার বামপার্শ্বের নির্ধনী, অপব্যয়ী ও মূর্খের পরিচায়ক। বক্ষঃস্থলের মধ্যম সরোম বিদ্বান ও কবিত্বশক্তির চিহ্ন। দক্ষিণপদের জ্ঞানের পরিচায়ক। বামগন্ডের দাম্পত্য-প্রেমে সুখী ও অসৌভাগ্যের চিহ্ন। কর্ণমধ্যস্থ ভাগ্য ও যশের চিহ্ন।
No Comment! Be the first one.