পক্ষ, সময়, প্রহর, স্বপ্নদৃষ্ট বিষয় শয়নকালীন অবস্থা প্রভৃতি স্বপ্ন সফল হয়ে থাকে। তবে একটি সাথে আরেকটির যোগাযোগ থাকা চাই। শয়ন পরস্পর যোগ থাকলে স্বপ্ন সত্য হয়।
শুক্লপক্ষঃ শুক্লপক্ষের প্রতিপদে স্বপ্ন দেখিলে বিলম্বে ফল হয়। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে স্বপ্ন দেখিলে সত্য হয়। একাদশী ও দ্বাদশীর স্বপ্ন বিলম্বে ফললাভ হয়। এয়োদশীর ও চতুর্দশীর স্বপ্ন মিথ্যা হইয়া থাকে। পূর্ণিমার স্বপ্ন সম্পূর্ণ সফল হয়ে থাকে।
কৃষ্ণপক্ষঃ প্রতিপদের স্বপ্ন দেখলে সত্য হয়। দ্বিতীয়ার স্বপ্ন বিলম্বে ফললাভ হয়। তৃতীয়া, চতুর্থী, দ্বাদশী ও চতুর্দশীতে স্বপ্ন দেখলে সত্য হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী ও ত্রয়োদশীর স্বপ্ন সত্য হয় না। অষ্টমী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রসব হয়। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারন হয়।
প্রহর নিরূপণঃ প্রথম প্রহরের স্বপ্ন এক বৎসরের মধ্যে ফললাভ হয়। দ্বিতীয় প্রহরের স্বপ্ন সাত মাসের মধ্যে ফল হয়। তৃতীয় প্রহরের স্বপ্ন তিন মাসে ফল হয়। চতুর্থ প্রহরের স্বপ্ন দশ দিনে ফল প্রদান করে। আর প্রভাত কালের স্বপ্ন তিন দিনেই সফল হইয়া থাকে। কিন্ত পুনরায় নিদ্রা গেলে নিষ্ফল হয়।
শয়নবিধানঃ স্ত্রীলোক শরীরের বাম অংশ ও পুরুষ দক্ষিণ অংশ চাপিয়া শয়ন অবস্থায় স্বপ্ন দেখলে সফল হয়।
স্বপ্ন নিদর্শনঃ অশ্বথ বৃক্ষে আরোহণের স্বপ্ন দেখিলে ধনপুত্র লাভ হয়ে থাকে। আবার কেবলমাত্র অশ্বথ বৃক্ষ স্বপ্ন দেখলে অর্থ ও মিত্রলাভ হয়ে থাকে। স্বপ্নে আসনে উপবিষ্ট রয়েছে এমন অবস্থায় নিদ্রাভক্ত হলে কমলা সদয় হবে। আকাশমার্গে নিজেকে ভ্রাম্যমান স্বপ্নদৃষ্টে প্রবাসবাসী হবে। কিন্তু প্রবাসবাসীর এমন স্বপ্নদৃষ্ট উন্নতি হবে। লেখনী, মস্যাধার প্রভৃতির স্বপ্নে শিক্ষা লাভ হয়। কর্দ্দমের স্বপ্নে ঋণভার বর্ধিত হয়। নিজের ক্রন্দনের স্বপ্নে শুভফল হয়। মাথায় টুপি স্বপ্ন দেখলে বহু লোকের আধিপত্য লাভ, ধনলাভ হয়ে থাকে। ডাকিনীর স্বপ্নে বিপদের সম্ভাবনা। প্রসাদ স্বপ্ন দৃষ্ট হলে কিঞ্চিৎ ধনলাভ। পাদুকার স্বপ্নে উত্তমা স্ত্রীলাভ। প্রবাস গমনের স্বপ্নে পীড়া। বরফ পানের স্বপ্নে আনন্দ লাভ। বন্দুক স্বপ্ন দৃষ্টে সন্তোষ লাভ। বমন করণের স্বপ্নে পীড়া গ্রস্ত হয়।
পশুপক্ষীর স্বপ্ন দর্শনেঃ স্বপ্নে উষ্ট্র দর্শনে অর্থলাভ হইয়া থাকে, কিন্তু উষ্ট্রে আরোহণের স্বপ্ন মৃত্যুর কারণ। কবুতরের স্বপ্নে লক্ষ্মীদেবীর কৃপা লাভ হয়। কুক্কর ও কুক্কুট এবং বরাহের স্বপ্ন দেখিলে সুকন্যালাভ হয়। খরগোস দর্শনে লোকের অপ্রিয়ভাজন হয়। গরুর স্বপ্ন দেখিলে কৃষ্ণবর্ণ পুত্র বা সামান্য অর্থলাভ হয়। ঘোটক স্বপ্নে দেখিলে উচ্চপদ বা অর্থলাভ অথবা কুটুম্ব বৃদ্ধি পায়। বিড়ালের স্বপ্নে নিজের বাড়ীতে চুড়ি বা হঠাৎ বিপদের সম্ভাবনা। বিছা দংশনের স্বপ্নে অর্থ ও যশলাভ। বৃষের স্বপ্নে কুটুম্ব বৃদ্ধি হয়। মৎস্যের সপ্নে উত্তমা স্ত্রীলাভ হয়। মতান্তরে ব্যাধিলাভ। মহিষের পৃষ্ঠোপরি নিজেকে আরোহণ করিবার স্বপ্ন দৃষ্টে মৃত্যু। যে সকল স্বপ্ন অনিষ্টজনক স্বপ্ন দৃষ্টে পুনঃ নিদ্রা গেলে স্বপ্ন নিষ্ফল হয়।
No Comment! Be the first one.