মুখের বামভাগে যতুক থাকিলে সুখী ও ধীর। দক্ষিণভাগে-সম্মান ও রাজবৎ সুখী। বাম হস্তের কনুয়ের উপর- দুঃখী। কনুয়ের নীচে- অতিভাষী। দক্ষিণহস্তের কনুয়ের উপর- নিন্দিত চরিত্র। কনুয়ের নীচে- কামুক। বামবক্ষে- পরধনলাভে গর্বিত। দক্ষিণবক্ষে- মুর্খ ও পাপী। নেত্রে- দৃষ্টিশক্তিসম্পন্ন, বুদ্ধিমান ও দাতা। করতলে- অঋণী ও অপ্রবাসী। পদতলে- ধননাশকারী ও অর্ধমূর্খ। গুহ্যে- পীড়িত ও অসুখী। জননেন্দ্রিয়ে- কামুক ও নিন্দিত চরিত্র। উরুতে- নষ্টচরিত্র ও পরদার লোভী। বামপদমূলে- অঙ্গ ও অশিক্ষিত। দক্ষিণপাদমূলে- ভ্রমণশীল। কর্ণে- শ্রুতিধর ও সুভাষী। কটিদেশে দৈহিক পীড়ায় কাতর ও সর্বদা অসুখী। নিতম্বে- অস্বাভাবিক অভিগমনপ্রিয়। পৃষ্ঠে- দাতা, ধীর ও শান্ত। জানুতে- বলিষ্ঠ, ভোক্তা ও পরোপকারী।
No Comment! Be the first one.