এই চারটি সম্প্রদায়ে চারজন আচার্য্য দ্বারা কলিযুগে পারমার্থিক দীক্ষা জ্ঞান প্রবাহিত হয়েছে।
১) রামানুজাচার্য (শ্রী সম্প্রদায়),
২) মধবাচার্য (ব্রহ্ম সম্প্রদায়),
৩) বিষ্ণুস্বামী (রুদ্র সম্প্রদায়),
৪) নিম্বাকাচার্য (কুমার সম্প্রদায়)।
উপরোক্ত ৪ সম্প্রদায় থেকে কেন দীক্ষা নিবেন তার সব শাস্ত্রীয় প্রমাণ নিম্নে দেওয়া হলোঃ
পদ্মপুরাণ
সম্প্রদায়বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্পলা মতাঃ।
অতঃ কলৌ ভবিষ্যন্তি চত্বারঃ সম্প্রদায়িনঃ।
শ্রী-মাধ্বী-রুদ্র-সনকা বৈষ্ণব্য ক্ষিতিপাবনাঃ।
চত্বারস্তে কলৌ দেবী সম্প্রদায়প্রবর্ত্তকাঃ।।
অর্থাৎ যাঁরা সম্প্রদায়-বিহীন বা কোনও সম্প্রদায়-ভুক্ত নন, তাঁদের মন্ত্র ফলদায়ক হয় না। এইজন্য কলিকালে শ্রী, মাধ্বী, রুদ্র ও সনক এই চারজন ক্ষিতি-পাবন বৈষ্ণব আবির্ভূত হয়ে চারটি সম্প্রদায় প্রবর্ত্তন করবেন।
“শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব ক্ষিতিপাবন,
চত্বারন্তে কলৌ ভব্য হি উৎকলে পুরুষোত্তম”।।
অর্থাৎ জগতের পবিত্রতা সম্পাদনকারী শ্রী, ব্রহ্ম, রুদ্র ও সনক, এই কলিযুগে চারটি সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে বা উৎকল দেশ পুরুষোত্তম ভগবান শ্রীজগন্নাথ থেকে আবির্ভূত হবে।
ভক্তমাল গ্রন্থ
“রামানুজং শ্রীঃ স্বীচক্রে মধ্বাচার্য্যং চতুর্ম্মুখঃ।
শ্রীবিষ্ণুস্বামিনং রুদ্রো নিম্বাদিত্যং চতুঃসনঃ।।”
অর্থাৎ শ্রী (লক্ষ্মী) রামানুজকে, চতুর্ম্মুখ (ব্রহ্মা) মধ্বাচার্য্যকে, রুদ্র (মহাদেব) শ্রীবিষ্ণুস্বামীকে এবং চতুঃসন (সনক, সনন্দ, সনাতন, সনৎকুমার) নিম্বাদিত্যকে আপনি আপন সম্প্রদায়- প্রবর্ত্তকরূপে স্বীকার করেন।
কেন দীক্ষা নিবেন? কার কাছ থেকে দীক্ষা নিবেন? অপসম্প্রদায় থেকে দীক্ষা নিলে তার কি ফল হবে?
আমাদের ইন্দ্রিয়সমূহ অপূর্ন তাই আমরা পরম সত্যকে জানতে পারি না। যেমন কোন বিষয়ে জ্ঞান লাভ করতে হলে আমরা সে বিষয়ের জ্ঞানীর নিকট হতে শিক্ষা লাভ করি। তেমনি পরমার্থজ্ঞান লাভ করতে হলে তত্ত্বদর্শী ব্যাক্তি বা পরমার্থতত্ত্ববেত্তা পুরুষের আশ্রয় গ্রহণ করতে হয় এবং এই তত্ত্বদর্শী ব্যক্তি বা গুরুদেবের কাছ থেকে এই কর্মসাধ্য পারমার্থিক জ্ঞান তার যোগ্য শিষ্যের মাঝে দান করেন।
- এইভাবে যথার্থ শিষ্য পরম্পরার মাধ্যমে আদিগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান প্রবাহিত হয়েছে এবং পরবর্ত্ততে তা একাধিক ধারা বা গুরুপরম্পরা রূপ বা সম্প্রদায় সৃষ্ট হয়েছে। তাই শুদ্ধ পরম্পরা ধারা বা সম্প্রদায়ের সাথে যুক্ত না হলে জীবের পারমার্থিক জীবন, তার ইহলোক ও পরলোক দুটোই নষ্ট হয়।
No Comment! Be the first one.