শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
সপ্তম অষ্টক
মহাবদান্য অবতার শ্রীকৃষ্ণচৈতন্য।
কৃষ্ণনাম-প্রেম দিয়া বিশ্ব কৈল ধন্য ।। ১ ।।
আপনি সেই ত’ প্রভু মূর্ত গৌরবাণী।
পৃথিবীর সর্বগ্রামে সেই নাম দানি ।। ২ ।।
পাঠাইলা নিজ ভক্তে সুদূর পাশ্চাত্যে।
ভারত ভ্রমিলে নিজে আর দাক্ষিণাত্যে ।। ৩ ।।
শুদ্ধ গৌরগাথা যাতে বিজ্ঞজন বুঝে।
কত চিন্তা কর প্রভু বিরোধীকে যুঝে ।। ৪ ।।
জী নিস্তারিতে গৌর করে যে চাতুরী।
আপনি বুঝিলে সেই সব ভারিভূরি ।। ৫ ।।
দেশ-কাল-পাত্র জানি প্রচার প্রবন্ধ।
দেখিয়াও নাহি দেখে উলূকাদি অন্ধ ।। ৬ ।।
আউলিয়া-সহজিয়া কি বুঝিবে তাহা।
গড্ডালিকা নৈয়ায়িক বুঝি পারে কাঁহা ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ- বাসরে তব হেরি আবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.