শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
ষষ্ঠ অষ্টক
‘নাচ গাও ভক্তসঙ্গে কর সংকীর্তন।’
বড়ই মধুর- মহাপ্রভুর বচন ।। ১ ।।
গুরুদেব- বাক্যে যদি দৃঢ়- শ্রদ্ধা হয়।
তবে সংকীর্তনে কৃষ্ণপ্রেম উপজয় ।। ২ ।।
প্রেম বিনা নিজবুদ্ধি সব মায়াজাল।
লাভ না হইল ইথে ঘটিল জঞ্জাল ।। ৩ ।।
মায়াবাদী ভরে গেল জগৎ সংসারে।
বৈষ্ণব ছাড়িল প্রচার নির্জনের ঘরে ।। ৪ ।।
পতিত-পাবন নামে পড়িল কলঙ্ক।
ছাড়াছাড়ি হ’ল সব বৈষ্ণব অসংখ্য ।। ৫ ।।
এ হেন দুর্দিনে প্রভু কি হবে উপায় ?
তোমার সাজান বাগান ভাঙ্গিয়া যে যায় ।। ৬ ।।
সুবুদ্ধি জাগাও প্রভু এ ক্ষুদ্র অন্তরে।
তোমার কথায় যাতে দৃঢ়-শ্রদ্ধা বাড়ে ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.