মন রে, কেন মিছে ভজিছ অসার ?
ভূতময় এ সংসার, জীবের পক্ষেতে ছার,
অমঙ্গল-সমুদ্র অপার।। ১।।
ভূতাতীত শুদ্ধজীব, নিরঞ্জন সদাশিব,
মায়াতীত প্রেমের আধার।
তব শুদ্ধসত্তা তাই, এ জড়-জগতে ভাই,
কেন মুগ্ধ হও বারবার ? ২।।
ফিরে দেখ একবার, আত্মা অমৃতের ধার,
তা’তে বুদ্ধি উচিত তোমার।
তুমি আত্মারূপী হ’য়ে, শ্রীচৈতন্য-সমাশ্রয়ে,
বৃন্দাবনে থাক অনিবার।। ৩।।
নিত্যকাল সখীসঙ্গে, পরানন্দ-সেবা-রঙ্গে,
যুগলভজন কর’ সার।
এ হেন যুগল-ধন, ছাড়ে যেই মূর্খ জন,
তা’র গতি নাহি দেখি আর।। ৪।।
No Comment! Be the first one.