শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
অষ্টম অষ্টক
চৈতন্যের সেবা নহে নির্জন ভজনে।
বুঝাইলে বার বার তব নিজ জনে ।। ১ ।।
জগাই- মাধাই উদ্ধারি’ প্রভু দয়া করে।
সেই সে প্রচার কার্য বুঝালে সবারে ।। ২ ।।
জগৎ ভরিয়া গেছে জগাই-মাধাই।
সবাই হেরিছে বাট চৈতন্য-নিতাই ।। ৩ ।।
হেন কালে তুমি যদি আবার আসিতে।
পুনর্বার সেইভাবে কীর্তন গাহিতে ।। ৪ ।।
পুনঃ যদি দিগ্দিগান্তে প্রচার হইত।
আনন্দে লোক সব হক উছলিত ।। ৫ ।।
গম্ভীর হুঙ্কারে তব পাষণ্ডী পালাত।
চৈতন্য-কথায় জীবের হৃদয় ভরিত ।। ৬ ।।
পুনঃ পৃথিবীতে সব পড়ে’ যেত সাড়া।
তোমার বিরহে আজ সব মণিহারা ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
তোমার বিরহে প্রভু বিদরে হৃদয়।
বিরহ বেদনা কিছু প্রকাশে অভয় ।। ৯ ।।
No Comment! Be the first one.