- নির্জন ভজনের ছলনায় অলস হইও না।
- অপরাধের সহিত লক্ষ লক্ষ মালা টানিবার চেয়ে বৈষ্ণবসেবার জন্য বাগানে চাষ ও গাছে জল দেওয়া অধিক মঙ্গলজনক। বৈষ্ণবসেবার ফলে শ্রীহরিনামে অকপট রুচি আসিবে।
- বৈষ্ণবের অনুকরণ করিও না পুড়িয়া মরিবে। তাঁহার অকপট সেবা যাচনা কর।
- যিনি হরিসেবার অর্থ ভোগ করেন তিনি মহাপাষন্ডী।
- সাধারণ চোরের কখনো কখেনো মঙ্গল হইয়া থাকে, কিন্তু গুরু- বৈষ্ণবের নামে অর্থ ভোগকারীর কখনোই মঙ্গল হয় না।
- অন্যভিলাষের সহিত গুরু-বৈষ্ণবের সেবা করলে তাঁহার সেবকাভিমানীকে লাভ-পূজা-প্রতিষ্ঠা দিয়া সরে পড়েন।
- আনুগত্যময় আচরণই সদাচার, স্বতন্ত্রতাই কদাচার।
- কৃত্রিম অষ্টকালীন লীলা স্মরণ পদ্ধতি রূপানুগ ভজনরীতি নহে, শ্রীনাম কীর্তন যোগে স্মরণই গোস্বামীগনের সিদ্ধান্ত।
…………….শ্রীল জগন্নাথ দাস বাবাজী।
No Comment! Be the first one.