- ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু দিনে তিনবার জগন্নাথপুরী মহোদধিতে স্নান করেছিলেন। কিন্তু ভক্ত হরিদাস ঠাকুরকে যখন সেই সাগরে স্নান করানো হল, শ্রীচৈতন্য মহাপ্রভু একে স্নানের জন্য পবিত্র তীর্থ স্থান বলেছিলেন।
- আমরা যদি ভক্তদের বিচার করি এটি আমাদের আধ্যাত্মিক বিনাশ। তাদের বিচার করবেন না। তারা কে হতে পারে তা আপনি জানেন না।
- দুইজন বৈষ্ণবের মধ্যে বিরহের অশ্রু যখন জ্ঞান এবং সত্যের ভিত্তিতে গঠিত হয় তা সবচেয়ে উন্নত এবং সকল আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে পরিশুদ্ধকর।
- ভক্তরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু আপনি জানেন না তারা কে। বহু উন্নত ভক্ত কয়েক বছর পূর্বে বাহ্যিকভাবে অভক্ত ছিলেন।
- সে ভক্ত আজকে আমাদের চেয়ে কনিষ্ঠ আজ থেকে বিশ বছর পরে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। তাহলে এখন থেকে তাকে সেভাবে মূল্যায়ন করব না কেন। তা হবে ভাল বিনিয়োগ এবং তা কৃষ্ণের নিকট আরো সন্তোষজনক। যারা কৃষ্ণভাবনামৃতে আসছে তারা কৃষ্ণের অতিশয় প্রিয়।
- আপনি যদি কৃষ্ণকে জানতে চান, আপনাকে নিজের সম্মুখে বৈষ্ণবদের স্থাপন করতে হবে।
- একজন বৈষ্ণবের ভিত্তিগত গুণ হচ্ছে তিনি অদোষদর্শী (যিনি দোষদর্শন করেন না)।
…….শ্রীমৎ রাধানাথ স্বামী।
No Comment! Be the first one.