১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
সিংহ রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে একাধিকবার প্রবল বাধার সম্মুখীন হতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগের লক্ষণ দেখা যায়। আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান হানির সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। অবিবাহিতদের বিবাহে বাধা আসবে। সন্তানদের উন্নতিতে সাময়িক বাধা আসতে পারে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মাতৃস্থানীয় কারও পীড়ায় উদ্বেগ সৃষ্টি হতে পারে। একাধিক সমস্যা নিরসনে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা লাভের সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যায়। তবে মাঝেমাঝে অযথা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যায়।
দেহভাব- শারীরিক দিক দিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। চেলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যায়। বক্ষপীড়া স্নায়ুপীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। পূর্বের রোগবৃদ্ধি হতে পারে।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও মাঝেমাঝে আশানুরূপ ফল লাভে বাধা আসতে পারে। উচ্চশিক্ষায় সাময়িক ভাল ফল লাভে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিজ্ঞানবিষয়ক শিক্ষায় সাময়িক বাধার সম্মখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিজ্ঞানবিষয়ক শিক্ষায় সাময়িক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে।
ধনভাব- এ বছর আর্থিক দিক দিয়ে মোটামুটি শুভফলদায়ক। ন্যায্য প্রাপ্তিতে তেমন কোনো বাধা নোই। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সুযোগ আসেবে। একাধিক সূত্রে অর্থাগম হওয়ার সুযোগ আসবে। তবে অতিরিক্ত ব্যয়ের দ্বারা সঞ্চিত অর্থনাশের সম্ভাবনা দেখা যায়। মাঝে মাঝে আয়ব্যয়ের নিরিখে ব্যয়ভার বেশি হওয়ায় ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে আশানুরুপ ফল লাভে বাধার সম্ভাবনা আছে। পূর্বের সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ এলেও সতর্কতা অবলম্বন করে ক্রয়ের সিদ্ধান্ত নিতে হবে। অংশীদারি সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্কের অবনতিতে ক্ষতির সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের সফলতার সুযোগ এসে যেতে পারে। নতুন কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়ে নতুন লগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সম্পর্কের উন্নতিতে যথেষ্ট সুফলপ্রদ হবে। টেকনিক্যাল পেশায় যুক্তদের অনেকাংশে সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। অন্যান্য পেশায় যুক্তদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.