১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
কর্কট রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে একাধিকবার সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা আছে।গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে অনেকাংশে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ আসবে। রাজনৈতিক ক্ষেত্রে সাময়িক কিছু বাধা এলেও উন্নতির আরা করা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহে সাময়িক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। সন্তানদের স্বাস্থ্য ও উন্নতির ক্ষেত্রে কিছুটা উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। বন্ধুদের থেকে সতর্ক না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। সর্বক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত হতে হবে। একাধিকবার ভ্রমণের সুযোগ আসবে।
দেহভাব- শারীরিক ব্যাপারে সতর্ক থাকতে হবে। পুরাতন রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত অনিয়মের ফলে একাধিকবার সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা দেখা যায়। বক্ষপীড়া, উদরপীড়া থেকে সতর্ক থাকতে হবে।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। তবে শারীরিক কারণে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। কলা, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অনেকাংশে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। একাধিক সূত্রে আয়ের সুযোগ আসার সম্ভাবনা দেখা যায়। বহুদিনের পাপ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন লগ্নিতে লাভবান হওয়ার সুযোগ আসবে। আয়ব্যয়ের নিরিখে সঞ্চয় যথেষ্ট বৃদ্ধি হবে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তি সংক্রান্তবিষয়ে সাময়িক কিছু সমস্যা এলেও আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা য়ায়। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। পুরাতন সম্পত্তিসংক্রান্ত সমস্যা সমাধানের সূত্র পাওয়া যাবে। পৈত্রিক সম্পত্তি পাওয়ার যোগ দেখা যায়। কর্মপ্রার্থীদের অনেকাংশে সফলতা আসার সম্ভাবনা দেখা যায়। কর্মরতদের পুরাতন কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। এ বছর ব্যবসায়ীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। শৌখিন, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। শৌখিন, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ে যুক্তদের আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। এ বছর একাধিকবার ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.