১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
ধনু রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর সাংসারিক দিক দিয়ে উন্নতির আশা আছে ধনু রাশি। আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হওয়ার যোগ আছে। শত্রুরা সক্রিয় হলেও ক্ষতির আশঙ্কা কম দেখা যায়। গুরুজনদের সাময়িক স্বাস্থ্যের ব্যাপারে চিন্তার কারণ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যায়। বিবাহে ইচ্ছুকদের চিন্তার কারণ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। সন্তানদের জন্য সাময়িক উদ্বেগ সৃষ্টি হতে পারে। ব্যবসায় সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে উন্নতি হলেও মাঝেমাঝে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। ভ্রমণের সুযোগ আসবে।
দেহভাব- শারীরিক দিক দিয়ে শুভাশুভ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। গলা, মুখমন্ডলের কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা।
শিক্ষা- শিক্ষা ক্ষেত্রে এ বছর অনেকাংশে সফলতা আসার সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে। কলা, কারিগরি বিদ্যা, শিক্ষায় যুক্তদের আশারুরূপ উন্নতির আশা আছে। বিদেশে শিক্ষার সুযোগ এসে যেতে পারে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। পাওনা অর্থ ফিরে পাওয়ার যোগ আছে। আর্থিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে সফলতা আসবে। তবে মাঝেমাঝে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। বিশেষত শারীরিক কারণে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত সমস্যা জটিল হওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ে বাধার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরিক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যায়। চাকুরিপ্রার্থীদের সফলতার সম্ভাবনা আছে। কারিগরি ও বিভিন্ন পেশায় যুক্তদের যথেষ্ট সফলতা আসবে। ব্যবসায় নতুন লগ্নিতে সতর্কতা অবলম্বন করতে হবে। যন্ত্রাংশ, ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.