১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
বৃশ্চিক রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর সাংসারিক ক্ষেত্রে উন্নতিতে সাময়িক বাধার সম্মুখীন হতে হবে বৃশ্চিক রাশি। অনেক সমস্যা নিরসনে আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার সুযোগ সন্ধানী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে মিশ্রফলপ্রদ হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা বৃদ্ধি হবে। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা প্রবল। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছু ভুল বোঝাবুঝি হলেও তেমন সমস্যা দেখা যায় না। সন্তানদের উন্নতিতে মানসিক শান্তি আসবে। আর্থিক ক্ষেত্রে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়।
দেহভাব- শারীরিক মিশ্রফলপ্রদ। অনিয়মের ফলে পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। বাত ও পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষত জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে।
শিক্ষা- শিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। গবেষণামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা আছে। বিজ্ঞান, কলা বিভাগের শিক্ষার্থীদের অনেকাংশে সফলত পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
ধনভাব- এ বছর আর্থিক শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আয়ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত বিষয়ে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা সৃষ্টি হবে। সম্পত্তিতে লগ্নি করলে সুফল লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা দেখা যায়। চাকুরিতে মনোমতো পরিবর্তন ও বদলির সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন পেশায় যুক্তদের আশানুরূপ সফলাত আসবে। এ বছর ব্যবসায়ে অনেকাংশে সফলতার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সমম্পর্কের উন্নতি হবে। ইমারতি ব্যবসায় যুক্তদের অনেকাংশে সুফল লাভের সুযোগ আসবে। বস্ত্র, শৌখিন দ্রব্যের ব্যবসায় যথেষ্ট সুফল লাভ হবে।
No Comment! Be the first one.