মকর রাশির জাতক জাতিকার পক্ষে বছরটি শুভ। গ্রহ সন্নিবেশ অনুযায়ী উন্নতির সুযোগ দেখা যায় তবে সাময়িক বাধা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা মুক্তির আশা করা যায়। গুরুজনের স্বস্থ্যের ব্যাপারে সাময়িক সমস্যা আসতে পারে। পিতামাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে উন্নতির সম্ভাবনা দেখা যায়। বহুদিনের কোন আকাঙ্খা পূরণের সুযোগ আসবে। শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হবে। গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় যুক্তদের উন্নতির সুযোগ দেখা যায়। শিক্ষার্থীদের এ বছর শুভ ফল আশা করা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুসর্ম্পক বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা প্রবল। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা আছে। সন্তানদের কর্ম লাভের সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে বাধা দূর হওয়ার যোগ দেখা যায়। একাধিকবার ভ্রমণের সুযোগ আসবে।
পুরাতন রোগ মুক্তির সম্ভাবনা দেখা যায়। কিঞ্চিত শারীরিক ক্লেশ ও আর্থিক অর্থ ব্যয় চিত্ত চাঞ্চল্যের কারণ হতে পারে। চোট আঘাতের সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আশানুরূপ শুভ ফলের সম্ভাবনা দেখা যায়।
এ বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধানে আশাপ্রদ ফল লাভের সম্ভাবনা। অংশীদারদের সঙ্গে সম্পর্কের বিষয়ে সমস্যা সমাধানে আশাপ্রদ ফল লাভের সম্ভাবনা। অংশীদারদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ ও নতুন সম্পত্তি ক্রয়ে লাভের সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এ বছর উন্নতির সুযোগ আসবে। পদোন্নতির সম্ভাবনা দেখা যায়। নতুন ব্যবসায় লগ্নীর ক্ষেত্রে সুফলপ্রদ হবে। তবে ব্যবসায় আর্থিক চার বাড়তে পারে। চাকরি স্থানে অশান্তি সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করে দূরে থাকুন। অংশীদারদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বৈদেশিক ব্যবসায় যুক্তদের উন্নতির সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন পেশায় যুক্তদের বাধা থাকলেও আশা ভঙ্গের কারকতা দেখা যায় না। আর্থিক ক্ষেত্রে এ বছর সুফল লাভের আশা রাখতে পারেন। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন বিনিয়োগ সুফলদায়ক হবে। আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি হবে।
No Comment! Be the first one.