এ রাশির জাতক-জাতিকার পক্ষে বছরটি মিশ্রফল লাভের বছর। তার মধ্যে অশুভ অপেক্ষা শুভ ফলের আধিক্যই দেখা যাচ্ছে। গ্রহ সন্নিবেশ অনুযায়ী এ বছর পারিবারিক সমস্যা অনেকাংশে প্রকাশিত হবে। বন্ধুদের সহযোগীতা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিপার্শ্বিকক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এ বছর শিক্ষায় সাময়িক বাধা থাকলেও সফলতা আশাপ্রদ। প্রতিযোগিতামূলক, গবেষণামূলক এবং উচ্চশিক্ষায় যুক্তগণের উন্নতির সুযোগ আসবে। কারিগরি শিক্ষায় সুফল লাভের আশা আছে। শিক্ষা সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে বাধা আসতে পারে। দাপ্তত্যক্ষেত্রে জটিলতা আসতে পারে। সন্তানেদের স্বাস্থ্য ভালো থাকবে এবং উন্নতির সুযোগ আসবে। প্রতিযোগীতামূলক ক্ষেত্রে সফল হওয়ার যোগ দেখা যায়। কর্ম প্রার্থীদের কর্ম লাভের সম্ভাবনা। প্রতিযোগীতামূলক ক্ষেত্রে সফল হওয়ার যোগ দেখা যায়। কর্ম প্রাথীদের কর্ম লাভের সম্ভাবনা। সাময়িক বাধা স্বত্বেও ব্যবসায় আশানুরূপ সূফল লাভের সম্ভাবনা দেখা যায়।
সারা বছরই কোন না কোনও শারীরিক ক্লেশ ভোগ করতে হবে। পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। চলা ফেরায় সতর্ক থাকতে হবে। একাধিকবার আঘাত প্রাপ্তি অসম্ভব নয়।
সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এ বছর সাময়িক বাধা দেখা দিতে পারে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকুরিরতদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। পদোন্নতির সম্ভাবনা আছে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা। ব্যবসায়ীদের সাময়িক বাধার সম্মুখীন হতে হবে। অংশীদারদের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় লগ্নীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ইমারতি দ্রব্যের ব্যবসায় সাময়িক উন্নতি আশাপ্রদ। ব্যবসায় ভাল লাভ হতে পারে। এ বছর আর্থিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা থাকলেও মাঝে মাঝে প্রবল বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। অর্থ ব্যয়ের সমতা থাকবে না। ঋণগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে।
No Comment! Be the first one.