গৃহ সন্নিবেশ অনুযায়ী এ বছর পারিবারিক ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকার সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার যোগ দেখা যায়। পিতৃ স্বাস্থ্যের ক্রমাবনতির লক্ষণ দেখা যায়। মাতার শরীর খুব ভাল না থাকলেও তার বড় ধরনের কোনও রোগ ভোগের আশঙ্কা নেই। পারিবারিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি হবে। এ বছর শিক্ষাক্ষেত্রে বিশেষতঃ উচ্চশিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সফল হওয়ার সুযোগ আসবে। গবেষণামূলক ক্ষেত্রে সফলতার সুযোগ আসবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। সন্তানদের উন্নতির সুযোগ দেখা যায়। কর্মক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় আরো ভালো ফল পাবেন। তবে নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য বছরটা অনুকূল নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। ভ্রমণের সুযোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সফলতার সুযোগ বৃদ্ধি পাবে।
শরীর মোটেই ভাল থাকবে না। সারা বছরই কোন না কোন রোগে ভুগতে হবে। একাধিকবার শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এ বছর আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা থাকলেও পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধের সম্ভাবনা দেখা যায়। নতুন বিনিযোগে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকুরিরতদের এ বছর উন্নতির সুযোগ আসবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে থাকার সম্ভাবনা দেখা যায়। পদোন্নতির সুযোগ আসার সম্ভাবনা দেখা যায়। নতুন লগ্নীতে যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। অংশীদারদের সঙ্গে সুসম্পর্কের ফলে ব্যবসায় উন্নতি হবে। বৈদেশিক ব্যবসায় সফলতার সুযোগ বৃদ্ধি হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সাফল্য লাভের যোগ দেখা যায়। পেশাগতদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। বিদেশ ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এ বছর আর্থিক ক্ষেত্রে সাফল্য আশাপ্রদ। নতুন লগ্নীতে সফলতার যোগ দেখা যায়। পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত অর্থ ব্যয় স্বত্তেও আয়-ব্যয়ের সমতা থাকবে।
No Comment! Be the first one.