বছরের শুরু থেকে শনি সারা বছর পঞ্চমে অবস্থান আর সেখান থেকে আপনার সপ্তম, একাদশ আর দ্বিতীয়ে দৃষ্টি দিতে থাকবে। ফলে গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিপার্শ্বিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের অমনোযোগিতার কারণে ফল আশানুরূপ না হওয়ার যোগ দেখা যায়। উচ্চ শিক্ষায় যুক্তগণের সুফল লাভের সম্ভাবনা আছে। গবেষণামূলক ক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যায়। পারিবারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যা বহুল হওয়ার সম্ভাবনা লক্ষণীয়। গুরুজনদের স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে একাধিকবার অশান্তির সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের বিবাহে কিছু বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা আছে। এ বছর সন্তানদের উন্নতি আশাপ্রদ। সন্তানের কর্ম লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণের সুযোগ আসবে। দীর্ঘদিনের আশা পূরণের সম্ভাবনা দেখা যায়।
শারীরিক দিক দিয়ে এ বছর উন্নতির সম্ভাবনা আছে। র্দীর্ঘদিনের রোগ মুক্তির সম্ভাবনা প্রবল। একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যায়। পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এ বছর মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার কারকতা দেখা যায়। সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দ্বন্ধ্ব ও সংঘাতের আশংকা দেখা যায়। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। চাকুরি ক্ষেত্রে সমস্যা এলেও উন্নতির আশা করা যায়। কর্তৃপক্ষের সুনজরে থাকার সম্ভাবনা। কর্ম প্রার্থীদের কর্ম লাভের সুযোগ আছে। এ বছর ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় জটিলতা সৃষ্টি হতে পারে তবে উপার্জন ব্যাহত হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফলতা আসবে। অংশীদারের সঙ্গে সামফিক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন লগ্নীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির স্থানে উন্নতির যোগ। নতুন কোনও জীবিকার পরিকল্পনা করতে পারেন। এ বছর অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সঞ্চয় হ্রাস হবে। বিশেষতঃ পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যায়ের সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওয়া অর্থ ফিরে পাওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।
No Comment! Be the first one.