এ রাশির জাতক জাতিকার পক্ষে বর্তমান বছরটি অনেকাংশ শুভ। গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই বছর সামগ্রিক পরিস্থিতি অনেকাংশ অনুকূল থাকবে। দীর্ঘ দিনের কোন আশা পূরণের কারকতা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগ দেখা যায়। বন্ধুদের সহযোগিতায় অনেক বিরুদ্ধ পরিস্থিতি স্বপক্ষে আসার সম্ভাবনা। শিক্ষা ক্ষেত্রে এ বছর সাময়িক কিছু সমস্যা এলেও সচেষ্ট হলে আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষা ও গবেষণামূলক ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে। শিক্ষার সূত্রে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ দৃষ্ট হয়। পিতা মাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায়। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক সমস্যা থাকলেও সম্পর্কের উন্নতি হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা সমাধানের সম্ভাবনা লক্ষ্য করা যায়। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পুত্র কন্যার উন্নতির সুযোগ দৃষ্ট হয় এমনকি তাদের কর্ম প্রাপ্তির যোগ দেখা যায়।
শারীরিক ক্ষেত্রে এ বছর মোটামুটি সুফলপ্রদ। অতিরিক্ত অযথা অনিয়মের জন্য বায়ু পিত্ত রক্তজ ব্যাধি ও বাতজ বেদনা দৈহিক কষ্টের কারণ হতে পারে। পুরাতন রোগ মুক্তির আশা করা যায়।
এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল প্রদ। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে এবং নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর চাকুরিরতদের পক্ষে যথেষ্ট উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে থাকার সম্ভাবনা, পদোন্নতি ও আয়ের উন্নতির সুযোগ আসবে। নতুন কর্ম প্রার্থীদের সুযোগ লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়ীদের এ বছর উন্নতির সুযোগ আসবে। নতুন কর্ম প্রার্থীদের সুযোগ লাভের সম্ভাবনা দেখা যায়। বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় নতুন লগ্নীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক দিয়ে এ বছর যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন সূত্রে অর্থ প্রাপ্তির কারকতা দেখা যায়। পাওনা অর্থ ফেরত পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। সঞ্চয় বৃদ্ধি হবে।
No Comment! Be the first one.