গ্রহসন্নিবেশ অনুযায়ী এই বছর আপনাকে নানা ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হবে। শনির সপ্তমে অবস্থানের কারণে সাংসারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যার সম্মুখীন হতে হবে। শনির সপ্তমে অবস্থানের কারণে সাংসারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যার সম্মুখীন হবার যোগ দেখা যায়। পিতা মাতার পুরাতন যোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। তবে অন্যান্য গ্রহের গোচরকালীন অবস্থা অনুযায়ী সন্তানের দিক দিয়ে শুভ বলা যায়। সন্তানের উন্নতি মানসিক শান্তি দেবে। দাম্পত্য ক্ষেত্রে জটিলতার সম্ভাবনা আছে, অবিবাহিতদের বিবাহে বাধার যোগ দেখা যায়। এ বছর কারও সঙ্গে বিবাদ-বিসংবাদে জড়িত হলে তা দীর্ঘস্থায়ী হয়ে অনেক ক্ষতি করবে। শিক্ষা ক্ষেত্রে উন্নতির আশা করতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শন ও উচ্চশিক্ষায় যথেষ্ট সুফল লাভের যোগ বিদ্যমান।
এ বছর স্বাস্থ্যের উন্নতি আশাপ্রদ। পুরাতন রোগ মুক্তির সম্ভাবনা আছে। ভ্রাতা ভগ্নীদের স্বস্থ্যহানির আশঙ্কা প্রবল। মাঝে মাঝে চোট আঘাত ও অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা বিদ্যমান।
এ বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একাধিকবার বাধার যোগ লক্ষ্য করা যায়। পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্শীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে তবে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বছর চাকুরি ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের সতর্কতা অবলম্বন করতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদেশে চাকুরির সুযোগ আসতে পারে। এ বছর ব্যবসায়ীদের সমস্যা সৃষ্টি হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। অংশীদারের সঙ্গে সাময়িক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন লগ্নীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমদানী রপ্তানি ব্যবসায় যুক্ত ব্যবসায়ীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর আর্থিক ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ এলেও মাঝে মাঝে অযথা অতিরিক্ত ব্যয়ে সঞ্চিত অর্থ নাশের যোগ দেখা যায়। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। খরচ বাড়তে পারে। তাই সঞ্চয় কম হবে।
No Comment! Be the first one.