এই বছরের শুরুটা জাতক জাতিকার জন্য কাঙ্খিত আশাপ্রদ নয়। চতুর্থে কেতু অবস্থান করায় আপনার গৃহে সুখ হানিক হওয়ার সম্ভাবনা। চতুর্থে এবং নবমে অধিপতি শুক্র অবস্থান করায় আপনার রাজকীয় চালচলন এবং ভোগ বিলাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই অন্যদের থেকে স্বতন্ত্র প্রকৃতির। রাহু সারা বছর নবম স্থানে অবস্থানের কারণে আপনি তীর্থ স্থান পরিদর্শন এবং দীর্ঘ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ষষ্ঠ ও নবমে বৃহস্পতির অবস্থান করার ফলস্বরূপ বাধা বিপত্তি মানসিক আঘাত অথবা বিচ্ছেদের যোগ দেখা যায়। রবি দশমে অবস্থান করায় আপনার কর্মযোগ দেখা যায়। যা কর্মজীবনের জন্য অনুকূল হবে। নতুন চাকুরি প্রাপ্তি, পদোন্নতি এবং দশমে রাহু থাকায় ফলস্বরূপ এই বছর আপনার উন্নতির কারকতা দেখা যায়। আকস্মিক আঘাত লাগা, দুর্ঘটনা প্রভৃতি যোগ দেখা যায়।
এই বছর জাতক জাতিকার শারীরিক দিক দিয়ে শুভ বলা যায় না। ষষ্ঠ স্থানে সূর্য ও মঙ্গল এবং অষ্টমে শনি অবস্থান করায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কষ্ট পাওয়ার সম্ভাবনা লক্ষণীয়। সারা বছর ছোটখাট আঘাত, রক্তপাত এবং শয্যাগত অবস্থঅনের মধ্য দিয়ে যাবে।
এই বছর আপনার আর্থিক উন্নতি হবে। চাকুরিক্ষেত্রে পদ মর্যাদা বাড়ার যোগ দেখা যায়। রবি কর্মক্ষেত্রে থাকায় চাকুরি লাল, কালো বস্তুর ব্যবসা, কর্মলাভ অথবা ব্যবসাতে আয় বৃদ্ধির সুযোগ আসবে। রাহু, রবি এবং বৃহস্পতি অবস্থান করায় অর্থ ভূ-সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই বছর বৃহস্পতির কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে আঘাত আসার সম্ভাবনা। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অবৈধ কাজের কারণে মানহানির সম্ভাবনা আছে। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার যোগ থাকলেও আত্মীয়স্বজনের নিকট হতে মানসিক আঘাত ও বিচ্ছেদের প্রবল যোগ দেখা যায়। আর্থিক দিক দিয়ে এই বছর আপনার জন্য শুভ পূর্বের ঋণ পরিশোধের সম্ভাবনা এবং অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। সম্পত্তি সংক্রান্ত মামলার বিষয় নিষ্পত্তি হবার সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.