রাশির ফল অনুসারে গ্রহের স্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বছরের শুরুটা জাতক জাতিকার জন্য অনুকূল হবে। বছরের প্রথম দিন হতে রাশির অধিপতি বুধ শুক্রের সহিত মীন রাশিতে অবস্থান করবে। যাহা রাশি চক্রে মিথুন রাশির নবম স্থান। সুতরাং বলা যায় যে এই বছর আপনার রাশির অধিপতি গ্রহ বুধ নিচস্থ থাকলেও শুক্র আপনার বাধা দূর করে আপনাতে বহু সাফল্য প্রদান করার সম্ভাবনা দেখা যায়। শনি ও মঙ্গল নবমে থাকায় উন্নতিতে কিছুটা বিঘ্ন ঘটবে। কিন্তু রাহু আপনার সহায় থাকবে। রবি ও বৃহস্পতি আপনাকে সকল দিকে সাহায্য করবে। এই বছর সকল দিকে আপনার উন্নতি আশাপ্রদ। অপ্রত্যাশিত ভাবে আয় বৃদ্ধির সুযোগ আসবে। শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেকটা ভাল এবং শুভ যোগ আছে।
এই বছর বড় কোন শারীরিক পীড়ার যোগ দেখা যায় না। তবে মাঝে মাঝেই অসুস্থতার লক্ষণ দেখা যায়। রাহু এবং কেতু দশম এবং চতুর্থ স্থানে থাকবে যা শারীরিক সমস্যার কারণ হবে।
সূর্য ও মঙ্গল সপ্তমে থাকায় দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসায় বিকাশ ঘটবে। লৌহ, কয়লা, খনিজ দ্রব্য হতে ব্যবসা আশাপ্রদ। কৃষি কাজের সহিত যুক্ত এবং সৌখিন দ্রব্যের ব্যবসা সাজসজ্জা ক্যাটারিং, ইন্টিরিয়ার ডেকরেশন প্রভৃতি ব্যবসার উন্নতি লক্ষণীয়। ক্যমিকেল দ্রব্য, বেশভূষার ব্যবসায় উন্নতি আশাপ্রদ। চাকুরিতে বদলির সম্ভাবনা দেখা যায়। চাকুরি পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যায়। রাসায়নিক ব্যবসায় প্রসার লাভ করবেন। একাদশে রবি, রাহু ও বৃহস্পতি থাকার কারণে সাফল্য লাভের সুযোগ আসবে। অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার সম্ভাবনা আসবে। এই বছর আপনার স্থায়ী সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। ভাগ্যস্থানে শনি অবস্থান করার কারণে নগদ অর্থ এবং চাকুরীজীবিদের ক্ষেত্রে পদোন্নতি হওয়ার আশা প্রবল।
No Comment! Be the first one.