বছরের প্রারম্ভে বৃষরাশির একাদশে শুক্র এবং বুধ দ্বিতীয়ে, চন্দ্র ষষ্ঠে, কেতু দশমে, শনি এবং মঙ্গল ও দ্বাদশে রবি, বৃহস্পতি এবং রাহু অবস্থান করায় ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু কেতু ষষ্ঠে থাকায় রাজ সম্মান, সুখ, অর্থ লাভ ও পুণ্য সঞ্চয় হওয়ার কারকতা দেখা যায়। জমি ও বাড়ি থেকে আয় হতে পারে। শারীরিক দিক হতে শুভ কিন্তু অর্থের ব্যাপারে ক্ষতির আশঙ্কা দেখা যায়। রবি, রাহু ও বৃহস্পতির কারণে অর্থ ব্যয় এবং শারীরিক পূড়ায় ভয় আছে। বৃষ রাশির জাতক জাতিকার পক্ষে এই বছরটা বিভিন্ন দিক দিয়ে অনেকটাই আশঙ্কা ও মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাবে। আত্মীয় স্বজন সু-নজরে দেখবে না। সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে।
বছরের প্রথম দিকটায় নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটলেও স্নায়বিক পীড়া, আর্থারিইটিস্ এর ব্যথা ও হাঁটু কোমর প্রভৃতির ব্যথায় জীবন দুর্বিসহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। চিকিতসা জনিত বিভ্রাটে পড়ার সম্ভাবনা আছে। বাবা মায়ের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে।
এ বছর ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। রাশিচক্রের বিচারে এই বছর ধেকা যায় যে, একাদশে শুক্র ও মীন রাশি অবস্থান করায় ও সঙ্গে বুধ থাকায় এবং শুক্র এই রাশির অধিপতি হওয়ায় এই বছর রাশির জাতক জাতিকাগণের অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যা্য়। কিন্তু দ্বাদশে বৃহস্পতি ও রবি থাকায় ন্যায্য প্রাপ্তিতে বাধা পাওয়ার আশঙ্কা লক্ষ্য করা যায়। নবমে শনি ও মঙ্গল অবস্থান করায় চাকুরি স্থানান্তর, ব্যবসায় ঝামেলা ও মামলা মোকাদ্দমা হওয়ার যোগ লক্ষ্য করা যায়। স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে। এই বছর জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভাল, অর্থের সমাগম থাকলেও অর্থ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। মান-সম্মান ও সুনাম বৃদ্ধি পাবার যোগ লক্ষ্য করা যায়।
No Comment! Be the first one.