রাশির অধিপতি মঙ্গলের বছরের শুরুতে ধনু রাশিতে সূর্যের সাথে অবস্থান করবে যার ফলে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এ ছাড়া বর্ষারম্ভকালে দেখা যায় যে রবি, বৃহঃ ও রাহু মেষ রাশিতে এবং তৃতীয় চন্দ্র ষষ্ঠে কেতু একাদশে শনি ও মঙ্গল এবং দ্বাদশে বুধ ও শুক্র অবস্থানের কারণে এই রাশির জাতক জাতিকারা কিছু ভুলের কারণে সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ে চন্দ্র আপনার মানসিক যন্ত্রণা উপশমের চেষ্টা করবে। সপ্তমে কেতু মানসিক যন্ত্রণার কারণ হবে। একদশে মঙ্গল ও শনি থাকার কারণে জায়গা জমি ক্রয় করা এবং হঠাত করে বিত্ত লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়।
স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন। ৪০ বছর উর্দ্ধ বয়সের ব্যক্তিদের বায়ু ও পিত্তজনিত কারণে শারীরিক ও মানসিক উতকণ্ঠা বোধ আপনাকে চিন্তার মধ্যে রাখবে। নিম্নাঙ্গের অসুস্থতা কখনও কখনও আপনার অস্বস্তির কারণ হবে। গ্যাস অম্বল পীড়িত রোগ বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। পেট বুক গলা ও মুখ গহ্বরের উপর বিশেষভাবে নজর রাখবেন।
এই বছরে আপনার রাশির অধিপতি মঙ্গল ও রাশির দশম ও একাদশপতি রাশির একাদশে অবস্থান করায় আপনার চাকুরি ক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন আশা করা যায়। বাণিজ্যে প্রসার ঘটার সম্ভাবনা। কর্মজীবনে স্থিতিশীলতা ও পদোন্নতি পাওয়ার সম্ভাবনা। এই বছর কিছু স্থায়ী সম্পত্তি ও জমি ক্রয় করিবার সুযোগ পেতে পারেন। এই বছর আপনি অযাচিতভাবে লাভবান হওয়ার কারকতা দেখা যায়। পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। এই বছর আপনার ভালো অর্থ সম্পদ রোজগার করার সম্ভাবনা দেখা যায়। অনর্থক ব্যয় অব্যাহত থাকবে।
No Comment! Be the first one.