মীন রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান বর্ষ শুভপ্রদ। এ বছর এ রাশির জাতক কিছু দৈহিক ক্লেশ ভোগ করলেও অন্যান্য বিষয়ে শুভ ফলের সম্ভাবনা দেখা যায়। এ বছর গ্রহসন্নিবেশ অনুসারে পারিবারিক ক্ষেত্রে শুভ ফল দায়ক হলেও সাময়িক অশান্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এ বছর বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কারণে মানসিক চঞ্চলতার কারকতা দেখা যায়। সামাজিক ক্ষেত্রে প্রভাব যোগাযোগ বৃদ্ধি হবে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায়। ভ্রাতা ভগ্নীদের সম্পর্কের উন্নতির যোগ আছে। আত্মীয়দের সহযোগীতা বৃদ্ধি হবে। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর উচ্চশিক্ষা ও গবেষণামূলক ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। কারিগরি শিক্ষায় সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের উন্নতির সম্ভাবনা থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে। সন্তানদের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতা চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থায়ী হবে না। এ বছর একাধিকবার ভ্রমণের সুযোগ আসতে পারে। অর্থোপার্জন ভাল হবে। ব্যয় হবে অল্প।
এ বছর দীর্ঘদিনের পুরনো কোন রোগ হতে আরোগ্য লাভের সম্ভাবনা আছে। শারীরিক দিক দিয়ে এ বছর সমস্যা থাকলেও সুফল লাভের আশা আছে। মাঝে মাঝে পেটের রোগ, অজীর্ণ, বায়ু পিত্ত অম্লজনিত রোগ, নেত্র পীড়া প্রভৃতি কষ্টের কারণ হবে।
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এ বছর সমস্যা সৃষ্টি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যা সৃষ্টি হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের শুভ ফলের সম্ভাবনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে থাকার সম্ভাবনা। চাকুরি প্রার্থীদের চাকুরি লাভের যোগ আছে। চাকুরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়ীদের উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় নতুন বিনিয়োগ সুফল লাভ হবে। অংশীদারী ব্যবসায় উন্নতি হবে। ধাতু রাসায়নিক দ্রব্যের ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। পেশাগতভাবে যুক্তদের উন্নতির সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে এ বছর উন্নতির সুযোগ আসবে। একাধিক সূত্রে অর্থ লাভের সম্ভাবনা দেখা যায়। উত্তরাধিকার সূত্রে অর্থ লাভের সুযোগ আসবে। এ বছর আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি হবার সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.