১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
তুলা রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর পারিপার্শ্বিক ক্ষেত্রে অনেকাংশে সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা দেখা যায়। মানসিক চঞ্চলতার জন্য ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ দেখা যায়। সাংসারিক ক্ষেত্রে সতর্ক না হলে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ সৃষ্টি হওয়ার যোগ দেখা যায়। বিশেষত মাতার স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা আছে। বাসস্থান সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। আত্মীয়দের অসহযোগিতা বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আশানুরূপ উন্নতির যোগ দেখা যায় না। সমস্যা নিরসনে কোনো প্রাভাবশালী ব্যাক্তির সহযোহিতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। সন্তানদের উন্নতিতে মানসিক শান্তি পাওয়ার যোগ দেখা যায়। আর্থিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
দেহভাব- এ বছর শারীরিক দিক দিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত অনিয়মের ফলে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পেটের রোগ, মুখমণ্ডলের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ লাভ হবে। গবেষণামূলক ক্ষেত্রে সুফলদায়ক হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিজ্ঞান, কারিগরি বিদ্যায় আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। শিক্ষা ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাওয়ার সম্ভাবনা।
ধনভাব- এ বছর আর্থিক ক্ষেত্রে শুভফল লাভে বাধা আসতে পারে। একাদিকবার বিভিন্ন কারণে অর্থহানির যোগ দেখা যায়। অর্থ উপার্জনের ক্ষেত্রে তেমন কোন বাধা দেখা যায় না। আয়ব্যয়ের নিরিখে একাধিকবার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে শুভাশুভ মিশ্রফলপ্রদ। পুরাতন কোনো সম্পত্তিসংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে নতুন সম্পত্তি ক্রয়ে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর চাকুরিরতদের আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা দেখা যায়। কর্মপ্রার্থীদের আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এ বছর বিভিন্ন পেশায় যুক্তদের অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে ব্যবসায়ে নতুন লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শৌখিন দ্রব্য, ঔষধপত্র, বস্ত্র ব্যবসায়ে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। রাসয়নিক দ্রব্যের ব্যবসায়ে অনেকাংশে সফলতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.