১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
কন্যা রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর পারিবারিক ও পারিপার্শ্বিক ক্ষেত্রে বহুলাংশে উন্নতির সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে সাময়িক সমস্যার সম্ভাবনা দেখা যায়। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাববৃদ্ধির সুযোগ আসবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার যোগ দেখা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা প্রবল। দাম্পত্য ক্ষেত্রে অনেকাংশে শুভফলপ্রদ হবে। বন্ধুদের সহযোগিতা বৃদ্ধি হবে। সন্তানদের উন্নতিতে সাময়িক কিছু বাধা থাকলেও পরবর্তীতে বাধা দূর হয়ে যাবে। কর্মের বিষয়ে দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও মাঝেমাঝে অযথা অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে।
দেহভাব- শারীরিক ব্যাপারে অনেকাংশে শুভফলপ্রদ হলেও মাঝেমাঝে দীর্ঘদিনের পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত অনিয়মের ফলে একাধিকবার রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। স্নায়ুপীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- শিক্ষা ক্ষেত্রে ভাল ফল লাভে সাময়িক বাধার সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাময়িক কিছু বাধার সম্মুখীন হতে হবে। বাণিজ্য, কলা বিভাগের শিক্ষা অনেকাংশে সফলতার সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। ন্যায্য প্রাপ্তিতে সমস্যা হবে না। আয়ব্যয়ের নিরিখে দেখা যায় ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের সম্পত্তিসংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বছর চাকুরি ক্ষেত্রে যথেষ্ট সুফলপ্রদ হওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরিপ্রর্থীদের চাকুরি লাভের সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা আছে। এ বছর ব্যবসায় সফলতার সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় নতুন লগ্নিতে সফলতার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শৌখিন দ্রব্য, বস্ত্র ব্যবসায়ীদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। টেকনিক্যাল পেশায় যুক্তদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.