১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
কুম্ভ রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি আত্মীয়দের সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা-ভগ্নীদের সহযোগিতা বৃদ্ধি হবে। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে মাঝেমাঝে উদ্বেগ সৃষ্টি হতে পারে। বাসস্থান সংক্রান্ত সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে শুভদায়ক। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। সন্তানদের পূর্বের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় নতুন লগ্নির ক্ষেত্রে সাফল্য লাভের যোগ দেখা যায়। ভ্রমণের ক্ষেত্রে সাময়িক বাধার সম্ভাবনা লক্ষ্য করা যায়।
দেহভাব- শারীরিক ক্ষেত্রে সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা। পুরাতন রোগবৃদ্ধির সম্ভাবনা আছে। বক্ষ, স্নায়ু সংক্রান্ত পীড়ার সম্ভাবনা।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ লক্ষ্য করা যায়। উচ্চশিক্ষায় আশাতীত উন্নতির সুযোগ আশা করা যায়। উচ্চশিক্ষায় আশাতীত উন্নতির সুযোগ আশা করা যায়। গবেষণামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। বিদেশে শিক্ষালাভের সুযোগ আসতে পারে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। আয়ের তুলনায় ব্যয় কম হওয়ার যোগ দেখা যায়। এ বছর সঞ্চয়বৃদ্ধির সুযোগ আসবে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর সম্পত্তিসংক্রান্ত সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যায়। পুরাতন সম্পত্তিসংক্রান্ত সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। যৌথ সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের সমস্যামুক্তির সম্ভাবনা। উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সুযোগ আসবে। পদোন্নতির সুযোগ লাভের সম্ভাবনা আছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা প্রবল। বিভিন্ন পেশায় যুক্তদের আশানুরূপ ফল লাভের সুযোগ আসবে। এ বছর ব্যবসায় অনেকাংশে সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। আমদানি রপ্তানি ব্যবসায়ে যুক্তদের উন্নতির সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা আছে।
No Comment! Be the first one.