১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
মীন রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী সাংসারিক ক্ষেত্রে এ বছর উন্নতির আশা থাকলেও বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে নাম-যশের সম্ভাবনা আছে। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ আসবে। পিতা ও গুরুস্থানীয়দের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে শান্তির আশা করা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা। সন্তানদের উন্নতিতে সাময়িক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে শুভাশুভ মিশ্রফলপ্রদ। কর্ম ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ আসার সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছরে একাধিকবার বিদেশ ভ্রমণের সম্ভাবনা।
দেহভাব- এ বছর শারীরিক মিশ্রফলপ্রদ। পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা। বাত, শ্লেষ্মা জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে অনেকাংশে সফল হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় সফলতা আসার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা প্রবল। বিদেশে শিক্ষালাভের সুযোগ আসার সম্ভাবনা। কলা কারিগরি শিক্ষায় অনেকাংশে সফলতা আসবে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে এ বছর আশানুরূপ উন্নতির সম্ভাবনা। একাধিক সূত্রে অর্থাগম হওয়ার যোগ আছে। পুরাতন অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। নতুন লগ্নির ক্ষেত্রে সাফল্য লাভের কারকতা আছে। অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা আছে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুফল লাভ হবে। পুরাতন সম্পত্তিসংক্রান্ত সমস্যা অনেকাংশ হ্রাস পেতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের উন্নতির সুযোগ হবে। চাকুরিপ্রার্থীদের চাকুরি লাভের সম্ভাবনা দেখা যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা দেখা যায়। পেশায় যুক্তদের অনেকাংশে সফলতা আসার সম্ভাবনা দেখা যায়। এ বছর ব্যবসায় সফলতার সম্ভাবনা থাকলেও বাধার সম্মুখীন হওয়ার যোগ আছে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় নতুন লগ্নিতে সফলতার সুযোগ আসবে। শৌখিন দ্রব্য, বস্ত্র, ইমারতি ব্যবসায়ে অনেকাংশে সফলতার সম্ভাবনা দেখা যায়। এ বছর আয়ব্যয়ের নিরিখে সঞ্চয়বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে।
No Comment! Be the first one.