১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
মকর রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর পারিবারিক দিক দিয়ে সাময়িক কিছু জটিলতা সৃষ্টি হলেও পরবর্তীতে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে মতেবিরোধ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায়। সামাজিক ক্ষেত্রে নাম যশ পাওয়ার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির আশা করা যায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতার সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে একাধিকবার সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। সন্তানদের উন্নতিতে মানসিক শান্তির আশা করা যায়। আর্থিক ক্ষেত্রে সাময়িক ব্যয়বহুল-হলেও অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর একাধিকবার ভ্রমণের সম্ভাবনা।
দেহভাব- শারীরিক দিক দিয়ে এ বছর কিছু সমস্যা আসতে পারে। বক্ষপীড়া, স্নায়ুপীড়ার সম্ভাবনা। অনিয়মে পুরাতন রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- শিক্ষাক্ষেত্রে সাময়িক কিছু বাধার সম্ভাবনা দেখা যায়। বিজ্ঞান ও কলা বিভাগে শিক্ষার ক্ষেত্রে বাধা থাকলেও উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। গবেষণামূলক ক্ষেত্রে সফলতার সুযোগ পাওয়ার সম্ভাবনা।
ধনভাব- এ বছর আর্থিক বিষয়ে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা আছে। একাধিক সূত্রে আয়ের সম্ভাবনা আছে। নতুন লগ্নি করলে লাভবান হওয়ার সম্ভাবনা। আয়ব্যয়ের নিরিখে কিছু সঞ্চয়ের আশা করা যায়।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যৌথ সম্পত্তিসংক্রান্ত বিষয়ে জটিলতার সম্ভাবনা আছে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সর্তকর্তা অবলম্বন করতে হবে। সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সহযোগিতার অভাব দেখা যাবে। চাকুরিরতদের অনেকাংশে সফলতার সম্ভাবনা আশা করা যায়। চাকুরিক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা দেখা যায়। অন্যান্য পেশায় যুক্তদের অনেকাংশে সফলতার সম্ভাবনা আছে। বিশেষত কারিগরি পেশায় যুক্তদের উন্নতির সুযোগ আসবে। এ বছর ব্যবসায় সফলতার সম্ভাবনা এলেও মাঝেমাঝে সাময়িক বাধার সম্মুখীন হতে হবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে অনেকাংশে মতের মিল থাকবে না। শৌখিন ও রাসায়নিক ব্যবসায়ে যুক্তদের অনেকাংশে সফল হওয়ার সুযোগ আসবে। ব্যবসায় নতুন লগ্নিতে সফলতার সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.