১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
মিথুন রাশি
মিথুন রাশির এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী সাময়িক প্রতিকূলতার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাময়িক কিছু বাধার সম্মুখীন হলেও পরিশেষে জয়যুক্ত হওয়ার সম্ভাবা দেখা যায়। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝেমাঝে সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা এলেও সফলতার সুযোগ বৃদ্ধি হবে। বিদ্যায় আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষত যারা কিছুটা বাধার সম্মুখীন হয়েছে তাদের অনেকাংশে বাধা দূর হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে অনকাংশে উন্নতির সম্ভাবনা সৃষ্টি হবে।
দেহভাব- শারীরিক দিক দিয়ে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। পুরাতন রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। অতিরিক্ত অনিয়মের ফলে একাধিকবার সমস্যা সৃষ্টি হতে পারে। নূতনপীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়া চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি হবে। উচ্চিশিক্ষালাভের সুযোগ আসবে। গবেষণামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে সাময়িক বাধার সৃষ্টি হতে পারে। কারিগরি বিভাগের শিক্ষার্থীদের অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা সৃষ্টি হবে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সফলতা আসবে। তবে মাঝেমাঝে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। নতুন লগ্নিতে লাভবান হওয়ার সুযোগ আসবে।
সম্পত্তি চাকুরি ও ব্যবসা- সম্পত্তিসংক্রান্ত বিষয়ে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। অংশীদারি সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সুযোগ হতে পারে। সম্পত্তিসংক্রান্ত ব্যবসায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। চাকুরিতে পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ বৃদ্ধি হবে। নতুন চাকুরিপ্রার্থীদের চাকুরি লাভের সুযোগ এসে যেতে পারে। এ বছর ব্যবসায়ীদের অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতার সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন লগ্নির পক্ষে যথেষ্ট সহায়ক হবে। শৌখিন দ্রব্য, রাসায়নিক দ্রব্যের ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যায়। এছাড়া বস্ত্র ব্যবসায়ীদেরও অনেকাংশে সফলতা আসবে। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। কারিগরি পেশায় যুক্তদের আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। আয়ব্যায়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.