১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
বৃষ রাশি
এ বছর অনেক বিষয়ে উন্নতির সম্ভাবনার সৃষ্টি হলেও মাঝেমাঝে সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ হস্তচ্যুত হওয়ার যোগ দেখা যায়। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির আশা করা যায়। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে সাময়িক কিছু সমস্যা আসতে পারে। শিক্ষার্থীদের আশানুরূপ ফললাভের সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের কোন ইচ্ছা পূরণের সম্ভাবনা দেখা যায়। বিবাহে উচ্ছুকদের বিবাহে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। একাধিকবার বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। সন্তানদের ব্যাপারে উন্নতির সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
দেহভাব- শারীরিক দিক দিয়ে অনেকাংশে শুভফল লাভের সম্ভাবনা আছে। তবে মাঝে মাঝে পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। স্নায়ুঘটিত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। একাধিকবার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যায়।
ধনভাব- এ বছর আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন লগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ আসার সম্ভাবনা দেখা যায়। আয়ব্যয়ের নিরিখে ব্যয়ভার কম হওয়ায় সঞ্চয় বৃদ্ধির সুযোগ আসবে।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিরসনের সম্ভাবনা আছে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ এসে যেতে পারে। সম্পত্তিতে লগ্নিকরণে লাভবান হওয়ার সুযোগ আসবে। চাকুরি ক্ষেত্রে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতির সম্ভাবনা আছে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এ বছর সচেষ্ট হলে চাকুরিপ্রার্থীদের মনমতো চাকুরি লাভের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এ বছর ব্যবসায়ীদের অনেকাংশে সফলতার সুযোগ বৃদ্ধি হবে। অংশীদারি ব্যবসায়ে অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আমদানি-রপ্তানিতে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। শৌখিন দ্রব্য, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। নতুন ব্যবসা করতে ইচ্ছুকদের যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় লগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর একাধিকবার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
No Comment! Be the first one.