১৪২৯ বাংলা সনের ব্যক্তিগত রাশিফল
মেষ রাশি
গ্রহসন্নিবেশ অনুযায়ী একাধিক ক্ষেত্রে উন্নতির সুযোগ এলেও সর্ব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সাংসারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যার মুখোমুখি হতে হবে। পিতা মাতার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগের সম্ভাবনা আছে। অযথা আত্মীয়দের সঙ্গে শত্রুতার সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। তবে বিবাহে ইচ্ছুকদের সাময়িক কিছু বাধার সম্মুখীন হতে হবে। পুত্রকন্যার উন্নতিতে আশানুরূপ ফল লাভে বাধার সম্মুখীন হতে হবে। এ বছর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতা লাভের সম্ভাবনা দেখা যায়। কর্ম ক্ষেত্রে নতুন সুযোগ লাভের সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে মেলামেশায় সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধার সম্ভাবনা দেখা যায়।
দেহভাব- এ বছর স্বাস্থ্যের ব্যাপারে কিছু উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। পুরাতন রোগ বৃদ্ধি হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। বক্ষপীড়া, স্নায়ুঘটিত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও পায়ের কোন রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে সাময়িক কিছু বাধার সম্ভাবনা দেখা যায়। তবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা আছে। বিজ্ঞানবিষয়ক শিক্ষার ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে।
ধনভাব- এ বছর অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। অর্থ লগ্নিতে সফলতার সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে পারিবারিক কারণে একাধিকবার অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। আয়ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর পুরাতন কোন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। পারিবারিক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে। চাকুরিরতদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন কর্মলাভের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে পুরাতন কোনো সমস্যার সুষ্ঠ সমাধান হওয়ার সুযোগ আসতে পারে। বিদেশে কর্মলাভের সুযোগ এসে যেতে পারে। ব্যবসায় সাময়িক হওয়ার সুযোগ আসতে পারে। বিদেশে কর্মলাভের সুযোগ এসে যেতে পারে। ব্যবসায় সাময়িক কিছু বাধা এলেও আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। নুতুন ব্যবসায় ইচ্ছুকদের অনেকাংশে সফলতার সম্ভাবনা দেখা যায়। যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্যের ব্যবসায় সফলতার সুযোগ আসবে।
No Comment! Be the first one.