ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরং
গোপাঙ্গনানাং চ দুকূলচৌরম।
অনেক-জন্মার্জিত-পাপচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামী ।। ১ ।।
যিনি ব্রজে নবনীত চোর ও গোপাঙ্গনাগণের রমন চোর বলিয়া প্রসিদ্ধি ও যিনি সভক্তগণের অশেষ জন্মার্জ্জিত পাপ সকল হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি নমস্কার করি ।। ১ ।।
শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং
নমাম্বুদশ্যামলকান্তিচৌরম্।
পদাশ্রিতানাং চ সমস্তচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামী ।। ২ ।।
যিনি রাধিকার চিত্ত চোর যিনি নবমেঘের কান্তি চোর ও যিনি সচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি ।। ২ ।।
অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতং যঃ
করোতি ভিক্ষুং পথি গেহহীনম্।
কেনাপ্যহো ভীষণচৌ ঈদৃগ
দৃষ্টঃশ্রুতো বা ন জগত্রয়েহপি ।। ৩ ।।
যিনি সচরাশ্রিত জনগণকে অকিঞ্চন করিয়া (তাহাদের স্ত্রী-পুত্র, ধনাদি সর্বস্ব হরণ করিয়া) তাহাদিগকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তাঁহার ন্যায় ভীষণ চোর জগতে কেহ দেখে নাই বা শোনে নাই ।। ৩ ।।
যদীয় নামাপি হরত্যশেষং
গিরি-প্রসারানপি পাপরাশীন্।
আশ্চর্যরূপো ননু চৌর ঈদৃগ্
দৃষ্টঃশ্রুতো বা ন ময়া কদাপি ।। ৪ ।।
যাহার নাম মাত্রেই জীবের পর্বতপ্রমাণ পাপরাশি নিঃশেষে হরণ করেন। এরূপ আশ্চার্য্যরূপ চোর আমি কখনও দেখি নাই বা শুনি নাই ।। ৪ ।।
ধনং চ মানং চ তথেন্দ্রিয়াণি
প্রাণাংশ্চ হৃত্বা মম সর্বমেব।
পলয়সে কুত্র ধৃতোহদ্য চৌর
ত্বং ভক্তিদাম্নাসি ময়া নিরুদ্ধঃ ।। ৫ ।।
হে চোর ! তুমি আমার ধন, মানইন্দ্রিয় ও প্রাণ প্রভৃতি হরণ করিয়া কোথায় পলায়ন করিয়াছ ? আমি তোমাকে অদ্য ধরিয়া ফেলিয়াছি। এখন আমি তোমাকে ভক্তিরজ্জু দ্বারা বাঁধিয়া রাখিলাম ।। ৫ ।।
ছিনতসি ঘোরং যমপাশবন্ধং
ভিনতসি ভীমং ভবপাশবন্ধম্।
ছিনতসি সর্বস্য সমস্তবন্ধং
নৈবাত্মনো ভক্তকৃতং তু বন্ধম্ ।। ৬ ।।
তুমি মনুষ্য মাত্রেই ঘোর যমপাশ ছিন্ন করিতে পার, তাহার ভয়ানক সসার বন্ধন ও ছিন্ন করিতে পার। এমনকি সকলের সর্বপ্রাকর বন্ধনই ছিন্ন করিতে পার; কিন্ত সভক্ত কৃত নিজ বন্ধন ছিন্ন করিতে পারনা ।। ৬ ।।
মন্মানসে তামসরাশিঘোরে
কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধঃ।
লভস্ব হে চৌর ! হরে ! চিরায়
স্বচৌর্যদোষেচিতমেব দণ্ডম্ ।। ৭ ।।
অতএব হে চোর হরে। তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহ রূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হইয়া নিজের চৌর্য কার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো ।। ৭ ।।
কারাগৃহে বস সদা হৃদয়ে মদীয়ে
মদ্ভক্তিপাশদৃঢ়বন্ধন-নিশ্চলঃ সন্।
ত্বাং কৃষ্ণ হে ! প্রলয়কোটিশতান্তরেহপি
সর্বস্ব-চৌর হৃদয়ান্নহি মোচয়ামি ।। ৮ ।।
অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তিপাশ দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হইয়া সর্বদা নিশ্চলভাবে অবস্থান কর। হে কৃষ্ণ ! হে আমার সর্বস্ব চোর ! শতকোটি প্রলয়াবসানেও হৃদয় কারাগার হইতে তোমাকে মুক্ত করিব না ।। ৮ ।।
No Comment! Be the first one.