১৪৩০ বাংলা সন বৃষরাশির জাতকের জন্য ক্রমোন্নতির বছর। বৃষরাশির জাতক কমল স্বভাব ও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে থাকে। এ সকলের নিমিত্তে একাধিকবার বিব্রত হবেন। নিজস্ব কর্মনৈপুন্যে উন্নতিলাভ করতে পারবেন। ১৬ই আষাঢ় মঙ্গলের সিংহরাশিতে গমনহেতু বৃষরাশির উন্নতির পথে বাঁধাবিঘ্ন, পরিলক্ষিত হয়। ১৬ই আশ্বিন মঙ্গলের তুলারাশিতে গমন। রক্তসংক্রান্ত পুরাতন ব্যাধির পুনরাবৃত্তি ঘটতে পারে। আশ্বিন মাস হতে উদাসীনতার কারণে ব্যবসা- বাণিজ্যে নিম্নগতি দেখা দিবে এবং সুযোগ নষ্ট হবে।
শারীরিক মোটামুটি শুভ। বহুলাংশে মানসিক চাঞ্জল্য ও উদাসীনতায় উৎপত্তি ও বৃদ্ধি সম্পর্কে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। যারা পূর্ব হতেই রক্তচাপ, শিরঃপীড়া, পক্ষাঘাত, স্নায়ুবিক দৌর্বল্য, অঙ্গবৈকল্য সম্পর্কিত রোগক্রান্ত তাদের পক্ষে বিশেষ সতর্কতা প্রয়োজন। আশানুরূপ সম্পত্তি লাভের সুযোগ আসতে পারে। স্বাচ্ছল্য বজায় থাকবে। বিশেষ সচেষ্টতায় সঞ্চয়ের আশা করা যায়। পরিবারের সম্পর্কিত কোন ব্যক্তি জন্য অর্থনাশ ঘটতে পারে। ২৪ শে অগ্রহায়নের পর রাহুর শুভ।
No Comment! Be the first one.