বছরের সিংহভাগ সময়ই আপনার রাশিতে বিভিন্ন গ্রহের দৃষ্টি ও অবস্থান এবং তৎপরবর্তী সময়ে রাহুর দৃষ্টি তথা রাশি অধিপতি ও দশমপতির দ্বাদশে অবস্থান শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। আয় কম বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়েও ক্ষ্যান্ত হবে না। আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে।কন্যারাশির জাতব্যক্তিরা সর্বদাই পরোপকারী, শ্রদ্ধাশীল, বিনয়ী, কোমল মনের অধিকারী, সৌন্দর্যপ্রিয়, মন প্রেমবিলাসে পূর্ন, ত্যাগী, বানী মাধুর্যে পূর্ণ হয়ে থাকে। এ বছর কনারাশির জাতব্যক্তিদের জীবন ঘাত-প্রতিঘাত আর অন্তকলহে পরিপূর্ন থাকবে। ব্যবসা-বাণিজ্যে অংশিদারদের সাথের কলহের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম হতে পারে।
৬ ই ভাদ্র রাশি মঙ্গল ও দশপতি বুধের স্বরাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা ও অধ্যবসায়ের বলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য গলায় পরতে সক্ষম হবেন। ১৫ ই কার্তিক ধন ও ভাগ্যাধিপতি শুক্রাচার্যের আপনার রাশিতে সঞ্চার দীর্ঘদিনের হারানো মনোবল, জনবল, অর্থবল ফিরেয়ে দেবে। প্রেমী যুগলের প্রেম স্বীকৃতি পাবে ছাড়াও বিবাহযোগ্য পুত্র কন্যাদের বিবাহের পথ প্রশস্ত হবে। ৮ ই ফাল্গুন দেবসেনাপতি মঙ্গলের মকরাশিতে বিশাখানক্ষত্রে সঞ্চার, সেই সঙ্গে শনি মহারাজের যুতি ভ্রাতাভগ্নি, সহকর্মী ও বন্ধুমিত্রদের সাথে কারণে-অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে যার ফলে মনে গৃহত্যাগের বাসনা জাগবে।
এ বছরের সার্বিক গ্রহাবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে শুভ ফল প্রদান করবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের যোগ প্রবল। অবশ্য জ্বর, সর্দি, কাশি, সিজনাল রোগব্যাধিসহ কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে হবে।পঞ্চমপতি শনি মহারাজের অশুভ প্রভাবে শিক্ষার্থীদের প্রেম প্রসঙ্গ, ফেইসবুক, ইন্টারনেট ও অনুচিত কাজের প্রতি আকৃষ্ট হওয়ায় পরীক্ষার ফল বিশেষ ভালো হবে না। রাগ, জেদ, অহংকার বর্জনের সাথে সাথে পরিশ্রমী, মিতব্যয়ী ও অধ্যবসায়ী হলে অল্প সল্প সঞ্চয় করতে পারে। বার্ণিজ্যিক ভ্রমণ লাভদায়ক হবে।সপ্তমস্থ বৃহস্পতি দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সৃষ্টি করলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। এই বছরে জন্মগ্রহণ করা শিশুটি শুধুমাত্র দেশখ্যাত হয় জগৎখ্যাত হবে তাতে সন্দেহ নেই। অবশ্য জ্যৈষ্ঠ সন্তান নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হবে। পিতামাতার সাথে সদ্ভাব বজায় থাকবে ছাড়াও তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা ও আর্শীবাদ প্রাপ্ত হবেন।
No Comment! Be the first one.