বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু অষ্টমে এবং তৎপরবর্তী ২৯শে আষাঢ় ভাগ্যস্থানে সঞ্চার ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এস টোকা মারবে। অচল ব্যবসা সচল হবে ছাড়াও মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় ব্যাংক বালেন্স ফুলে ফেঁপে উঠবে। বেকারদের কর্মপ্রাপ্তি ছাড়াও হারানো ধনসম্পত্তি প্রাপ্তির জন্য বছরটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। অবশ্য দ্বাদশস্থ শনি মহারাজ অপ্রত্যাশিত অর্থ ব্যয় ঘটালেও ঋণগ্রস্থ হওয়ার সম্ভাবনা নেই। ধনুরাশির জাতব্যক্তিরা ন্যায়পরায়ণ, ধার্মিক, বুদ্ধিমান, বিশ্বাসী, পরোপকারী, শ্রদ্ধাভক্তি পরায়ণ, দানশীল ও আধ্যাত্মিকতার ছাপ বিদ্যমান। এবছর দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে সুনাম, যশ, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল।
২০ শে আষাঢ় বুধের মিথুন রাশিতে মৃগশিরানক্ষত্রে সঞ্চার দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা কোন শুভ সংবাদে গোটা পরিবারে আনন্দের জোয়ার বইবে। বাণিজ্যিক সফর বন্ধুত্ব ও প্রেম সুদূর প্রসারী হবে। দেবসেনাপতি মঙ্গলের কন্যারাশিতে উত্তরফাল্গুনীনক্ষত্রে সঞ্চার বেকারদের কর্মপ্রাপ্তি ছাড়াও বিদেশ গমনেচ্ছুকদের বিদেশ গমনের স্বপ্ন স্বাদ পূরণ হবে। শত্রুপক্ষের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন।
২৪ শে পৌষ কেতুর কুম্ভরাশিতে পূর্বভাদ্রপদনক্ষত্রে সঞ্চার ভ্রাতা ভগ্নি, সহকর্মী ও স্বজনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও দীর্ঘদিন চিকিৎসালয়ে কাটাতে হবে না বা অস্ত্রপচারের সম্ভাবনা নেই। তবে প্রসাব, ধাতুগত রোগ, প্রস্টেট গ্ল্যান্ড, গলব্লাডার, কিডনি ও চক্ষুরোগে কমবেশি কষ্ট পেতে হবে। সময়োপযোগী চিকিৎসা গ্রহণ, নিয়মিন যোগ ব্যায়াম ও আহার বিহারে সচেতনতা অবলম্বন করলে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে।
পঞ্চমপতি মঙ্গলের কুপ্রভাবে শিক্ষার্থীদের মনে রাগ, জেদ, অহংকার বৃদ্ধি পাবে ছাড়াও প্রেম প্রসঙ্গ, ফেসবুক, ইন্টারনেট ও অনুচিত কাজবাজের প্রতি ঝুকে পড়ায় পরীক্ষার ফল বিশেষ ভালো হবে না। নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, আসবাবপত্র, যানবাহনের লাভের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। চোর চিটিংবাজ, ধুরন্ধর, লুটতরাজ, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারালেও ঋণগ্রস্থ হওয়ার সম্ভাবনা নেই বরং এ বছর বিগত কয়েক বছরের তলুনায় অনেক বেশি সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হতে আসায় বয় আপনার প্রতি প্রসন্ন হয়ে পদোন্নতির পথ সুগম করবে।
দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয়, থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এ বছরের বন্ধুত্ব, প্রেম, ভ্রমণ, বিনিয়োগ লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। শত্রু ও বিরোধীপক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন। সব মিলিয়ে বছরটি শুভ ও সম্ভাবনাময় তাতে সন্দেহ নেই।
No Comment! Be the first one.