ধর্মীয় সাধনার ক্ষেত্রে ভারতবর্ষের কৃতিত্ব এখনও অসাধারণ। মাপের দিক থেকে বলতে গেলে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যা করে গিয়েছেন তা অন্য সমস্ত ভারতীয় প্রচারকদের থেকে বেশী। এমনকি বিদেশে স্বামীবিবেকানন্দ ও এই বিপুল সাফল্য ও স্বীকৃতি অর্জন করেন নি।
….শ্রী শংকর
প্রখ্যাত সাহিত্যিক।
আধুনিক কালের শ্রেষ্ঠ কবি ও লেখক-শ্রীল প্রভুপাদের পাশ্চাত্য বিজয়ের কথা জানার পর লিখেছেন, এটা কিন্তু একটা বিরাট ফেনোমেনান, আমাদের জানা দরকার, এ যুগে এ রকম রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার ষ্টোরি কল্পনাও করা যায় না। এটা একটা দিগ্বিজয় কাহিনী। পশ্চিম জগৎ অস্ত্রশস্ত্র আর ব্যবসা দিয়ে এতদিন আমাদের জয় করেছিল, এখন এদের জয় করেছেন শ্রীল প্রভুপাদ; তাঁদের সকলের বক্তব্য এই স্বল্প পরিসরে দেওয়া সম্ভব নয়। তবে সুবিখ্যাত ভারত তত্ত্ববিদ ডঃ এম এন ব্যাশামের উক্তিটি মনে রাখার মত, শ্রীল প্রভুপাদ তাঁর বলিষ্ঠ ও পারমার্থিক দৃষ্টিভঙ্গির সাহায্যে যে গৃহ নির্মাণ করেছেন, সেখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে।
….শ্রীসুনীল গঙ্গোপাধ্যায়
প্রখ্যাত কবি ও লেখক।
পাশ্চাত্যের অত্যন্ত সক্রিয় এবং স্থুল জড়বাদপ্রসূত সমস্যাজর্জরিত ধ্বংসোন্মুখ, পারমার্থিক চেতনাবিহীন এবং অন্তঃসারশূণ্য সমাজের কাছে স্বামী ভক্তিবেদান্ত এক মহান বাণী বহন করে নিয়ে এসেছেন সেই গভীরতা ব্যতীত আমাদের নৈতিক এবং রাজনৈতিক প্রতবাদগুলি অন্তসারশূণ্য কথা ছাড়া আর কিছুই নয়।
……..টমাস মেরটন
ঈশ্বরতত্ত্ববিদ।
পাশ্চাত্য বসবাসকারী একজন ভারতীয় হিসাবে যখন আমি আমাদের বহু মানুষকে এসে ভণ্ড গুরু সেজে বসতে দেখি, তখন আমার খুব খারাপ লাগে। পাশ্চত্যে যখন যে কোন সাধারণ মানুষ তার জন্ম থেকেই খ্রীষ্টান সংস্কৃতি সংগে পরিচিত হয়, ভারতবর্ষেও একজন সাধারণ মানুষ তেমনি তার জন্ম থেকেই ধ্যান এবং যোগের তত্ত্বের সঙ্গে পরিচিত হয়। দুর্ভাগ্যবশতঃ বর্তমানে বহু অসৎ লোক ভারতবর্ষ থেকে এখানে এসে যোগ সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণা প্রদর্শন করে মন্ত্র দেওয়ার অনেক প্রবঞ্চক তাদের অন্ধ অনুগামীদের এমনভাবে প্রবঞ্চনা করছে যে ভারতীয় সংস্কৃতি সমন্ধে যাদেরই একটু জ্ঞান আছে তারাই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ছেন। সেই কারণে শ্রীল এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রকাশিত গ্রন্থাবলি পাঠ করে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি। সেগুলি গুরু এবং যোগী সম্বন্ধে ভ্রান্ত ধারণাপ্রসূত যে ভয়ংকর প্রবঞ্চনা চলছে, তা বন্ধ করবে এবং সমস্ত মানুষকে বৈদিক সংস্কৃতির যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করার সুযোগ দেবে।
……..ডাঃ কৈলাস বাজপেয়ী
ডাইরেক্টর অব্ ইন্ডিয়ান স্টাডিস্
সেন্টার ফর ওরিন্টোল ষ্টাডিস্
দি ইউনিভার্সিটি অব মেক্সিকো।
ভক্তিবেদান্ত বুক ট্রাষ্টের প্রকাশিত গ্রন্থগুলি পরীক্ষা করে দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই গ্রন্থগুলি শিক্ষায়তন এবং পাঠাগারগুলির জন্য এক অমূল্য সম্পদ। ভারতীয় দর্শন এবং সংস্কৃতির প্রতিটি অধ্যাপক এবং ছাত্রদের কাছে আমি বিশেষভাবে সুপারিশ করব শ্রীমদ্ভাগবত পাঠ করার জন্য। মহান পণ্ডিত ও গ্রন্থাকার শ্রীমদ্ এ সি ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন এক বিশ্ববিখ্যাত মহাপুরুষ এবং আধুনিক জগতের কাছে বৈদিক দর্শনের ব্যবহারিক প্রয়োগের এক মহান পথ প্রদর্শক। বৈদিক জ্ঞান অধ্যায়ন করার জন্য সারা পৃথিবী জুড়ে তিনি একশতটিরও অধিক পারমার্থিক আশ্রম প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর সব কয়টি দেশে বৈদিক জীবনধারা ও সনাতন ধর্ম প্রচারে তাঁর অবদানের কোন তুলনা হয় না। স্বামী ভক্তিবেদান্তের মতো গুণী মানুষের দ্বারা আজ ভাগবতের বাণী সারা পৃথিবীর মঙ্গলের জন্য প্রচারিত হচ্ছে সেজন্য আমি তাঁর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
……..ডঃ আর কালিয়া
প্রেসিডেন্ট
ইন্ডিয়ান লাইব্রেরী এসোসিয়েশন্।
পাশ্চাত্যে শ্রীল প্রভুপাদের অত্যাশ্চর্য প্রভাব দেখে সাম্প্রতিক কালের অন্যতম সাহিত্যিক মন্তব্য করেছেন- ভক্তিবেদান্ত স্বামী যা করেছেন তা কেবল হুজুগের ব্যাপার নয়। কৃষ্ণভক্তিকে তিনি গভীরে সঞ্চার করতে পেরেছেন। কতখানি ভক্তি, নিষ্ঠা আর মনের জোর থাকলে আমেরিকার মতো দেশে এ কাণ্ড ঘটানো যায় সেটা ভেবে অবাক হয়েছি।
….শ্রী শীষের্ন্দু মুখোপাধ্যায়
প্রখ্যাত সাহিত্যিক।
ভারতের যোগীদের প্রদত্ত ধর্মের বিবিধ পন্থার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দশম অধঃস্তন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রদত্ত কৃষ্ণভাবনামৃতের পন্থা হচ্ছে সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ। দশ বছরেরও কম সময়ের মধ্যে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী তাঁর ব্যক্তিগত ভক্তি, একনিষ্ঠতা, অদম্য শক্তি এবং দক্ষতার দ্বারা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ গঠন করে যেভাবে হাজার হাজার মানুষকে ভগবদ্ভক্তির মার্গে উদ্বদ্ধ করেছেন, পৃথিবীর প্রায় সব কয়টি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত ভক্তিযোগের ভিত্তিতে অসংখ গ্রন্থ রচনা করেছেন, তা অবিশ্বাস্য।
….প্রফেসর মহেশ মেহ্তা
প্রফেসর অব্ এশিয়ান ষ্টাডিস
ইউনিভার্সিটি অব্ উইণ্ডসর,
আন্টারিও, কানাডা।
No Comment! Be the first one.