জ্ঞান লাভের পন্থা দুটি- ১) আরোহ ২) অবরোহ
১) আরোহ পন্থা- হচ্ছে কোনো প্রামাণিক অস্তিত্বের স্বীকার না করে নিজের প্রচেষ্টায় অনুমানের মাধ্যমে জ্ঞান অর্জন করা। যেমন: পিতার পরিচয় মায়ের কাছে জিজ্ঞাসা না করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা।
২) অবরোহ পন্থা- হচ্ছে প্রামাণিক অস্তিত্ব স্বীকার করে শ্রবণের মাধ্যমে জ্ঞান লাভ করা। যেমন: পিতার পরিচয় মাকে জিজ্ঞেস করার মাধ্যমে জানা।
আমাদের ইন্দ্রিয়সমূহ অপূর্ণ, তার এর দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরম সত্যকে জানা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার অতীত কোনো জ্ঞান লাভ করতে হলে অবশ্যই প্রামাণিক উৎস থেকে শ্রবণ অর্থাৎ অবরোহ পন্থার অনুসরণ করতে হবে। বৈদিক জ্ঞান এভাবেই গুরু-শিষ্য পরম্পারা ধারায় শ্রৌত পন্থায় প্রবাহিত হয়ে আসছে। তাই অবরোহ পন্থায় গুরু পরাম্পরা ধারায় আগত জ্ঞান লাভ করা উচিত।
No Comment! Be the first one.