শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
চতুর্থ অষ্টক
ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু তব বাক্য সার।
‘ব্রজবাসীর প্রাণ আছে সেহেতু প্রচার’ ।। ১ ।।
‘ব্যবসায়াত্মিকা বৃদ্ধি’ চক্রবর্তীর বিচার।
মায়া-মোহপাশে আজ হ’ল ছারখার ।। ২ ।।
বহুশাখা বিস্তরিল অব্যবসায়ী হাতে।
প্রতিষ্ঠা বাঘিনী আসি’ যোগ দিল তাতে ।। ৩ ।।
তোমার মরম কথা না পশিল কানে।
যোগ্যতা কোথায় পা’ব নাম-সংকীর্তনে ।। ৪ ।।
নাম-গান সেই হয় শ্রীগুরুর বাণী।
ভুলিয়াও এ কথা সত্য নাহি মানি ।। ৫ ।।
তব মুখ্য কীর্তি-পর-ধরম বিস্তার।
মহামন্ত্র মানে যেই তার অধিকার ।। ৬ ।।
অধিকার লাভে যদি সবে শিষ্য করে।
তবে ত দুঃখিত জীব সংসার নিস্তারে ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.