শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
তৃতীয় অষ্টক
কৃষ্ণনাম উপদেশি তার’ সর্বজন।
সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুক্ষণ ।। ১ ।।
মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার।
মায়ার প্রভাবে আজি সব অন্ধকার ।। ২ ।।
ভজন-পরায়ণ জীব নৃত্য-গীত করে।
গুরুপদ অনুসরি জগৎ নিস্তারে ।। ৩ ।।
অনধিকারী জন করে নির্জন-ভজন।
স্বেচ্ছাচারী করে সব ইন্দ্রিয়-তর্পন ।। ৪ ।।
“নৈত্যৎ সমাচরেজ্জাতু মনসাপি হ্যনীশ্বরঃ।”
ভক্তি-উপদেশ সব হইল নশ্বর ।। ৫ ।।
আসক্তি-রহিত যোগ্য-বিষয়-ব্যবহার।
সহজ উপায়-সিদ্ধি তোমার প্রচার ।। ৬ ।।
নির্বন্ধ কৃষ্ণসেবা ঘরে ঘরে মঠ।
বিপরীত সজ্জায় আজ সর্বত্র প্রকট ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.