শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
দ্বিতীয় অষ্টক
অদ্বৈত প্রভু যেমন গৌর এনেছিল।
ভক্তিবিনোদে প্রভু তথা নিবেদিল ।। ১ ।।
তাঁহারই আগ্রহে প্রভু এসেছিলে তুমি।
বুঝালে সকলে তুমি, ভারত-পুণ্য ভূমি ।। ২ ।।
“ভারত-ভূমিতে জন্ম হইল যাহার।
জন্ম সার্থক করি’ কর পর উপকার” ।। ৩ ।।
এই মহামন্ত্র বাণী সর্বত্র প্রচার।
তোমার বিরহে প্রভু সব অন্ধকার ।। ৪ ।।
তোমার করুণা-সিন্ধু পুনঃ বদ্ধ হ’ল।
এ-শেল বড়ই দুঃখ বুকেতে বাজিল ।। ৫ ।।
মাহপ্রভুর কথা বিনা সব কোলাহল।
দেখিয়া বৈষ্ণব-কুল বিরহ-বিহ্বল ।।৬ ।।
মায়াবদ্ধ জীব-কুল পুনঃ অন্ধকারে।
শান্তি খুঁজি মরে সব আকুল পাথারে ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.