শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
প্রথম অষ্টক
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ১ ।।
আবদ্ধ করুণা-সিন্ধু কাটিয়া মুহান।
নিত্যানন্দ করেছিল প্রেমবন্যা দান ।। ২ ।।
যাদের কবলে ছিল স্রোত প্রবাহিতে।
তাদের বাধিল মায়া ব্রত পর-হিতে ।। ৩ ।।
জাতি-গোঁসাই নামে তারা প্রবাহ বাধিল।
আপনি আসিয়া প্রভু মুহানা খুলিল ।। ৪ ।।
প্রেমের বন্যায় আবার ডুবাল সবারে।
মো-হেন দীন-হীন পতিত-পামরে ।। ৫ ।।
মহাপ্রভুর আজ্ঞা-বলে সেবক সবারে।
গুরুরূপে পাঠালে জীবের দ্বারে দ্বারে ।। ৬ ।।
আসমুদ্র হিমাচল সর্বত্র প্রচার।
তোমার বিরহে আজ সব অন্ধকার ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.