জ্যোতিষ শাস্ত্র মতে সনাতনধর্মে ক্ষৌরবিধি নিম্নরূপঃ
রবিবারে ক্ষৌরর্কা্য্যে- ধনহানি
মঙ্গলবারে ক্ষৌরর্কা্য্যে- আয়ুক্ষয়
বৃহস্পতিবারে ক্ষৌরর্কা্য্যে- মানহানি
শুক্রবারে ক্ষৌরর্কা্য্যে- শুক্রক্ষয়
শনিবারে ক্ষৌরর্কা্য্যে- মানহানি হয়, কিন্তু সামবেদের মঙ্গলবারে, ঋগবেদে বৃহস্পতিবারে ও যজুবেদে শুক্রবারে ক্ষৌরকার্য্য বিহিত আছে। অশৌচান্তাদি কারণে নিষিদ্ধ দিনেও ক্ষৌরকার্ষ্যে কোন বাধা নাই। নাপিতের বাড়ী গিয়া ক্ষৌরকার্য্য করিতে নাই। এই নিয়মগুলি মানিয়া চলিলে পরমার্থিক ও স্বাস্থ্য উভয় পক্ষেই মঙ্গল হয়।
পর্ব্বদিনে নিষেধঃ অষ্টমী, চতুর্দ্দশী, অমাবস্যা, পূূর্নিমা ও সংক্রান্তি এই পঞ্চ পর্ব্বদিন। স্ত্রী তৈল-মৎস্য, মাংসাদি নিষিদ্ধ।
রবিবারে নিষেধঃ রবিবারে মৎস্য, মাংস, মাষকলাই, মসুর, নিম্ব, আর্দ্রক ও দগ্ধদ্রব্য ভক্ষণ করিতে নাই।
পঞ্চামৃতঃ দধি, দুগ্ধ, ঘৃত, মধু ও চিনি।
পঞ্চগব্যঃ গোময় ৩ তোলা। গোমূত্র, গোদুগ্ধ ও গব্যঘৃত প্রত্যেকে ৪ তোলা এবং গব্যদধি ৮ তোলা বা কোষখানেক একত্র মিশিয়ে পঞ্জগব্য হয়।
পঞ্চশস্যঃ ধান, মাষকলাই, তিল, মুগ ও যব।
প্রদক্ষিণঃ দেব-দেবীগণকে একবার, সূর্য্যকে সাতবার, গণেশকে তিনবার, বিষ্ণুকে চারবার, শিবকে অর্দ্ধবার প্রদক্ষিণ করতে হয়। দেবতাকে ডানে রাখিয়া প্রদক্ষিণ করতে হয়।
No Comment! Be the first one.