বর্ষারম্ভকালে রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজের দশমে সঞ্চার অপরদিকে রাহু মঙ্গলের অশুভ প্রভাবে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। এতদসত্বে ধনপতি ও আয়পতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে কর্ম, অর্থ, মোক্ষ সমানতালে প্রাপ্ত হবেন ছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে। একাধিকবার বিদেশ ভ্রমণ তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল। অর্থকড়ির ব্যাপারে বিশেষ সতর্ক থাকা বাঞ্চনীয় হবে। কুম্ভরাশির জাতব্যাক্তিরা, স্পষ্টভাষী, মিতব্যায়ী, দৃঢ়মনোবল, গম্ভীর ও ব্যক্তিত্বপূর্ণ, ধর্মপরায়ণ, নিত্যনতুন কিছু আবিষ্কারক, নির্ভীক, তীক্ষ্ণ বিচারশক্তি সম্পন্ন ও সঙ্গীতপ্রিয়তার ছাপ বিদ্যমান। এ বছর সময়োপযোগী পদক্ষেপ আপনাকে অপ্রত্যাশিত সাফল্য এনে দিবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন লাভের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে।
২২ শে আষাঢ় ধন ও আয়পতি দেবগুরু বৃহস্পতির সিংহরাশিতে মঘানক্ষত্রে সঞ্চার প্রেমীযুগলের প্রেম স্বীকৃতি পাবে ছাড়াও বিবাহে প্রচুর উপঢৌকনাদি প্রাপ্ত হবেন। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। ২৪ শে মাঘ মঙ্গলের মকররাশিতে সঞ্চার দাম্পত্য কলহ স্বজন কলহ ছাড়াও ক্ষণস্থায়ী বিচ্ছেদে রূপ নিতে পারে ছাড়াও জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও দীর্ঘদিন শয্যাশায়ী তথা হাসপাতালে কাটাতে হবে না। ছোট খাট দুর্ঘটনা, রক্তদুষ্ট পীড়া, ব্রন, এলার্জি, মাজায় ব্যাথাসহ জয়েন্টে ব্যাথায় কষ্টভোগ করতে হবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বানচাল করে দেবে ছাড়াও ফসলী ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে।
পঞ্চমপতে বুধের শুভ প্রভাবে শিক্ষার্থীদের মন পড়াশোনার প্রতি আকৃষ্ট হওয়ায় পরীক্ষার ফল উত্তম তথা সম্ভাব্য ক্ষেত্রে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান, আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসায় সাজ সাজ রব করবে। অবশ্য বাড়ির ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স দ্রব্যাদি তথা যানবাহন মেরামতে প্রচুর অর্থ ব্যয় হবে। কর্মের প্রভুত সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে।
দাম্পত্য সুখ, শান্তি, সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রেমীযুগল অধিক লাভবান হবেন। পিতামাতা ও ভ্রাতাভগ্নীদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভুত ছাড়াও তাদের সাহা্য্য ও সহযোগিতায় দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত ছাড়াও তাদের সাহায্য ও সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ তথা সম্পত্তি কলাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের সাফল্যে যেমন গৌরবান্বিত হবেন তেমনি তাদের শরীর স্বাস্থ্যের দরুণ প্রচুর মনেকষ্ট পেতে প্রাপ্ত হবেন। সব মিলিয়ে বছরটি শুভ ও স্মরণীয় হবে তাতে সন্দেহ নেই।
No Comment! Be the first one.