বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং ধন ও ভাগ্যাধিপতি দেব সেনাপতি মঙ্গলের ধনস্থানে সঞ্চার অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা শুভ সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। এক কথায় বিগত বেশ কয়েক বছরের তুলনায় এ বছর বেশি সফলতা প্রাপ্ত হবেন। বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হবে। মীনরাশির জাতব্যক্তিরা সর্বদাই উদার, পরোপকারী, সহনুভূতিশীল, ধার্মিক, মন ভাবুকতায় পূর্ণ তথা চিন্তা ও মননশীলতার ছাপ বিদ্যমান। এ বছর মীন রাশির জাতব্যক্তিরা পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন ছাড়াও সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সমানতালে প্রাপ্ত হওয়ায় স্বপরিবারের তীর্থ ভ্রমণে যেতে পারেন। ১৪ ই শ্রাবণ দ্বিতীয় ও নবমপতি নিজ রাশিতে সঞ্চার দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি ফিরে পাবেন।
১২ ই পৌষ মঙ্গলের বৃশ্চিক রাশিতে সঞ্চার ভ্রাতাভগ্নি, সহকর্মী, বন্ধুমিত্র ও জীবনসাথীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। প্রেমী যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। ১৫ ই চৈত্র বুধের আপনার রাশিতে পূর্বভাদ্রপদনক্ষত্রে সঞ্চার বন্ধুত্ব, ভ্রমন, বিনিয়োগ, শুভফল প্রদান করবে ছাড়াও অবিবাহিতদের বিবাহের বাঁধা দূর হয়ে বিবাহকার্য সুসম্পন্ন হবে। অবশ্য এই বিবাহে প্রচুর উপঢেকৈনাদি প্রাপ্ত হবেন। ২৯ শে আষাঢ় বুধের সঞ্চার মাথা, ঘাড়, মাজায় ব্যাথা, হার্ট, লিভার, টিউমার, অর্শ্ব, গলার রোগ প্রভৃতিতে কষ্ট পাবেন। শত্রু ও বিরোধী দলের সকল ষড়যন্ত্র নস্যাৎ কর আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।
বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক পুরস্কার প্রাপ্তির যোগ প্রবল, শিল্পী, চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদগণ অধিক শুভফল প্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে লাভবান, কর্মে পদোন্নতি, বৈদেশিক সূত্রে ধনভাল, পাওনা টাকা আদায়, সব মিলিয়ে এ বছর সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। বিদেশ ভ্রমণ তথা কর্মের সুনাম, যশ, খ্যাতি অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। রাহু শনির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকবে। কোনো স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত জটিলতার প্রায় সিংহভাগ সমাধান হবে। সম্ভাব্য ক্ষেত্রে নিঃসন্তান দম্পত্তির সন্তান লাভের যোগ প্রবল। শত্রু ও বিরোধীপক্ষ স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা চালাবে ঠিকই কিন্তু শুভ গ্রহযোগে তারা নিজেরাই ঘায়েল হবে। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে।
No Comment! Be the first one.