পঞ্চনাথ তীর্থ সমূহ
১) উত্তরে- শ্রীবদ্রীনাথ,
২) দক্ষিণে- শ্রীরঙ্গনাথ (শ্রীরঙ্গম),
৩) পূর্বে- শ্রীজগন্নাথ,
৪) পশ্চিমে- শ্রীদ্বারকানাথ,
৫) মধ্যে- শ্রীগোবর্ধননাথ (শ্রীনাথদ্বারা, রাজস্থান)।
পঞ্চকাশী
১) কাশী- বারাণসী,
২) গুপ্তকাশী- কেদারনাথের পথে,
৩) উত্তরকাশী- যমুনেত্রীর পথে,
৪) দক্ষিণকাশী- (তেঙ্কাশী)- ত্রিবান্দ্রাম থেকে বাসে যা বিরুধনগর থেকে ট্রেনে,
৫) শিবকাশী- বিরুধনগর- ত্রিবান্দ্রম লাইনে।
পঞ্চসরোবর
১) বিন্দু সরোবর (সিদ্ধপুর),
২) নারায়ণ সরোবর (কচ্ছ),
৩) পষ্পা সরোবর (মহীশূর),
৪) পুষ্কর সরোবর (রাজস্থান),
৫) মানস সরোবর (তিব্বত)।
সপ্তবদ্রী
১) শ্রীবদ্রীনাথধাম,
২) আদিবদ্রী,
৩) বৃদ্ধবদ্রী,
৪) ভবিষ্যবদ্রী,
৫) যোজগবদ্রী,
৬) তিব্বতের থলিঙ্গমঠের মধ্যে আদিবদ্রী,
৭) নৃসিংহবদ্রী (সবগুলোই হিমালয়ে অবস্থিত)।
সপ্ত সরস্বতী
১) সুপ্রভা– পুষ্কর,
২) কাঞ্চনাক্ষী– নৈমিষ,
৩) বিশালা– গয়া,
৪) মনোরমা– উত্তর কেশল,
৫) ভোগবতী– কুরুক্ষেত্র,
৬) সুরেণু– হরিদ্বার,
৭) বিমলোদকা– হিমালয়।
সপ্তগঙ্গা
১) ভাগীরথী,
২) বৃদ্ধগঙ্গা (বুড়ীগঙ্গা),
৩) কালিন্দী,
৪) সরস্বতী,
৫) কাবেরী,
৬) নর্মদা,
৭) বেনী।
সপ্ত পুণ্যনদী
১) গঙ্গা,
২) যমুনা,
৩) গোদাবরী,
৪) সরস্বতী,
৫) নর্মদা,
৬) সিন্ধু,
৭) কাবেরী।
সপ্তক্ষেত্র
১) কুরুক্ষেত্র (হরিয়ানা),
২) হরিহরক্ষেত্র (শো নপুর),
৩) প্রভাসক্ষেত্র (গুজরাট),
৪) রেণুকাক্ষেত্র (উত্তরপ্রদেশ, মথুরা),
৫) ভৃণ্ডক্ষেত্র (ভরুচ),
৬) পুরুষোত্তমক্ষেত্র (জগন্নাথ-পুরী),
৭) সুকরক্ষেত্র (শারো)।
নয় অরণ্য
১) দণ্ডকারণ্য,
২) সৈন্ধ্যবারণ্য,
৩) পুষ্করারণ্য,
৪) নৈমিষারণ্য,
৫) কুরুজাঙ্গাল,
৬) উৎপলবর্তকারণ্য,
৭) জম্বুমার্গ,
৮) হিমবদরারণ্য,
৯) অর্বুদারণ্য।
চর্তুদশ প্রয়াগ
১) প্রয়াগরাজ (গঙ্গা-যমুনা-সরস্বতী),
২) দেবপ্রয়াগ (অলকনন্দা-ভাগীরথী),
৩) রুদ্র প্রয়াগ (অলকনন্দা-মন্দাকিনী),
৪) কর্ণপ্রয়াগ (অলকনন্দা-পিণ্ডরগঙ্গা),
৫) নন্দা প্রয়াগ (অলকনন্দা-নন্দা),
৬) বিষ্ণুপ্রয়াগ (বিষ্ণুগঙ্গা-অলকনন্দা),
৭) সূর্যপ্রয়াগ (মন্দাকিনী-অলশতরঙ্গিনী),
৮) ইণ্ড প্রয়াগ (ভাগীরথী-ন্যাসগঙ্গা),
৯) সোমপ্রয়াগ (সোমনদী-মন্দাকিনী),
১০) ভাস্করপ্রয়াগ,
১১) হরিপ্রয়াগ (হরিগঙ্গা-ভাগীরথী),
১২) গুপ্তপ্রয়াগ (নীলগঙ্গা-ভাগীরথী),
১৩) শ্যামপ্রয়াগ– (শ্যামগঙ্গা-ভাগীরথী),
১৪) কেশপ্রয়াগ (অলকনন্দা-সরস্বতী)।
No Comment! Be the first one.